Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

টোটা, এক লড়াইয়ের নাম, ঋতুপর্ণর ছবিতে হিরো হয়েও সে ছবি আলোর মুখ দেখেনি

টোটা রায়চৌধুরীর জন্মদিনে ফিরে দেখা যাক ঋতুপর্ণ ঘোষের ছবিতে তাঁর অভিনয় সফর। 

টোটা, এক লড়াইয়ের নাম, ঋতুপর্ণর ছবিতে হিরো হয়েও সে ছবি আলোর মুখ দেখেনি

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 9 July 2025 19:49

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

আসল নাম পুষ্পরাগ। কিন্তু সে নাম ইন্ডাস্ট্রিতে এসে বদলে গেল। ডাক নাম টোটা নামেই ফিল্মে অভিষেক হয় তাঁর। আজও তিনি স্থিরযৌবনের প্রতীক। পুরুষের আবেদনে তিনিই শেষ কথা। শরীরচর্চাকে তিনি সাধনার জায়গায় নিয়ে গিয়েছেন। মেদহীন চেহারায় তিনি আজও অসম্ভব আকর্ষণীয়। টোটা রায়চৌধুরীর জন্মদিনে ফিরে দেখা যাক ঋতুপর্ণ ঘোষের ছবিতে তাঁর অভিনয় সফর।

প্রথম ছবি প্রভাত রায়ের 'দুরন্ত প্রেম'। কেরিয়ারের শুরুর থেকেই তাঁকে নেতিবাচক রোলে কাস্ট করা হত। বড়লোক বাপের স্পয়েলড ছেলে। সহ-অভিনেতাই হয়ে থাকতে হত তাঁকে। প্রথম অঞ্জন চৌধুরীর 'পূজা' ছবিতে নায়িকার হিরো হন টোটা। যদিও সে অর্থে মেনস্ট্রিম হিরো হতে তিনি পারছিলেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জমানায়। টোটাকে ক্লাস দর্শকের কাছে নবরূপে নিয়ে এলেন যিনি তিনি ঋতুপর্ণ ঘোষ।

Tollywood | Tollywood actor Tota Roy Choudhury talks about Mukhosh, Feluda  and upcoming Karan Johar movie - Telegraph India

ঋতুপর্ণর তিনটি ছবিতে কাজ করেছিলেন টোটা। 'শুভ মহরৎ', 'চোখের বালি' ও 'সানগ্লাস'। প্রথম দুটি ছবি মুক্তি পেলেও ঋতুপর্ণর 'সানগ্লাস' ছবিটি কখনও মুক্তির আলো দেখেনি।

'শুভ মহরৎ' আর 'চোখের বালি' দুটি ছবিতেই সহ-নায়ক হিসেবে খ্যাতির শীর্ষে উঠে যান টোটা। বিশেষ ভাবে উল্লেখযোগ্য 'চোখের বালি'র বিহারী। সবাই বলেছিল এমন একটি কাল্ট চরিত্র করতেন টোটা পারবেন না। কিন্তু 'চোখের বালি'তে টোটার লুক থেকে অভিনয় এক অন্য উচ্চতায় নিয়ে যায় তাঁকে। বলিউডের শিল্পীরাও টোটাকে দেখে মুগ্ধ হয়ে যান।

Tota Roy Chowdhury - IMDb

কিন্তু টোটার কেরিয়ারে সেরা ছবি হতে পারত 'সানগ্লাস'। ঋতুপর্ণর এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন টোটা রায়চৌধুরী। অথচ সেই ছবি কখনও দর্শকের কাছে পৌঁছল না। ঋতুপর্ণ ঘোষের ছবিতে নায়কের রোল যে কোনও অভিনেতার কাছেই বড় সুযোগ। কঙ্কনা সেনশর্মা অভিনয় করেন টোটার বিপরীতে। 'সানগ্লাস' ছিল 
দ্বিভাষিক ছবি। হিন্দি নাম ছিল 'তকঝক'।  টোটার চরিত্রে হিন্দিতে অভিনয় করেন মাধবন। নায়িকা সেখানেও কঙ্কনাই ছিলেন।

জয়া বচ্চন, রাইমা সেন, নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতারাও ছিলেন এই ছবিতে।

২০১৩ সালের ৩০ মে ঋতুপর্ণ ঘোষ চলে যান। ঋতুকে শ্রদ্ধা জানিয়ে ২০১৩-র নভেম্বরে একটা শোতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রদর্শিত করে এই 'সানগ্লাস' ছবির হিন্দি ভার্সন 'তাক ঝাঁক' ছবিটি। সেদিন হল হাউসফুল ছিল। কিন্তু সেই প্রথম, সেই শেষ। কোথায় হারিয়ে গেল ঋতুর সানগ্লাস! হিন্দি ভার্সনে একবার মাত্র দেখানো হলেও, বাংলা ভাষায় ঋতুর কৌতুক ছবিটি কখনও দেখানো হয়নি।  

টোটা রায়চৌধুরীর কেরিয়ারে এমন একটি ছবি থেকেও যা কখনও কাজে লাগল না। এই নিয়ে আজও আফসোস করেন অভিনেতা।

Tota Roy Choudhury: Rituparno Ghosh truly understood the art of guiding and  inspiring actors | Bengali Movie News - Times of India

টোটা রায়চৌধুরী বহু বছর পর বলার সুযোগ পেয়েছিলেন 'সানগ্লাস' নিয়ে। একান্ত আড্ডায় বলেছিলেন " ঋতুপর্ণ ঘোষের ছবিতে আমার সোলো লিড রোল ছিল। যে ছবিটা মুক্তি পেলে জীবনে আরও অনেকটা পথ আমি এগিয়ে যেতে পারতাম। যারা 'সানগ্লাস' রিলিজ করতে দেননি আমি আজীবন তাদের অভিশম্পাত করে যাব। ২০১৩ সালে যখন ঋতুদা চলে গেল তখন আমরা সানগ্লাস-এর প্রযোজক দের হাত জোড় করে অনুরোধ করেছিলাম।বলেছিলাম, প্লিজ ছবিটা রিলিজ করুন। ঋতুদার স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য হবে। তারা করল না। একটা সম্পূর্ণ তৈরি  হওয়া ছবি তারা সিন্দুকবন্দি করে রাখল।
২০১৩ র কলকাতা চলচ্চিত্র উৎসবের শেষ দিনে নন্দনে 'সানগ্লাস' দেখিয়েছিল। হিন্দিটা প্রথম দিনে দেখিয়েছিল। শেষ দিনে নন্দনে উপচে পড়া ভিড়। দর্শকদের মনে প্রশ্ন এ ছবিটি কি রিলিজ করবে? আমি বলেছিলাম, আপনারা যে তিমিরে আমিও সেই তিমিরে। আমার জীবনের বাঁকবদল হতে পারত 'সানগ্লাস'।"


```