Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

‘দুমুখো’ ইঙ্গিতেই রহস্য, অসুস্থতা নয়, নতুন চরিত্রেই চমক

কিছুক্ষণের মধ্যেই ধোঁয়াশা কাটে। একই পোস্টে টোটা শেয়ার করেন আরও একটি ছবি, যেখানে তাঁকে দেখা যায় তাঁর চেনা স্টাইলেই, পরিপাটি চুল, চশমা আর ফ্রেঞ্চ কাট দাড়িতে। এই দুই বিপরীত চেহারা দেখে অনেকেই বুঝতে পারেন, বিষয়টি আসলে অভিনয়ের খাতিরেই।

‘দুমুখো’ ইঙ্গিতেই রহস্য, অসুস্থতা নয়, নতুন চরিত্রেই চমক

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 7 February 2026 19:12

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভোরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে চমকে দেন অভিনেতা টোটা রায় চৌধুরী (Tota Roy Chowdhury)। ছবিতে তাঁকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চেহারায়, মাথা ন্যাড়া, চোখেমুখে ক্লান্তির ছাপ, একেবারেই অপরিচিত এক লুক। এই ছবি দেখেই অনেক অনুরাগী চিন্তায় পড়ে যান। হঠাৎ কী হয়েছে অভিনেতার? শরীর খারাপ নাকি বড় কোনও সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি, এমন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে নেটপাড়ায়।

তবে কিছুক্ষণের মধ্যেই ধোঁয়াশা কাটে। একই পোস্টে টোটা শেয়ার করেন আরও একটি ছবি, যেখানে তাঁকে দেখা যায় তাঁর চেনা স্টাইলেই, পরিপাটি চুল, চশমা আর ফ্রেঞ্চ কাট দাড়িতে। এই দুই বিপরীত চেহারা দেখে অনেকেই বুঝতে পারেন, বিষয়টি আসলে অভিনয়ের খাতিরেই।

পোস্টের ক্যাপশনে অভিনেতা লেখেন মাত্র একটি শব্দ—‘দুমুখো’। আর এই একটি শব্দেই ইঙ্গিত মিলছে, তাঁর আগামী ছবিতে সম্ভবত দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। যদিও ‘দুমুখো’ ছবির নাম, নাকি চরিত্রের ভাবনা, নাকি নিজের লুককেই বোঝাতে চেয়েছেন, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

টোটার এই বদলে যাওয়া লুক দেখে রীতিমতো উত্তেজিত নেটিজেনরা। কেউ লিখেছেন, “এটা AI নাকি মেকআপ, বুঝতে পারছি না।” কেউ আবার মন্তব্য করেছেন, “ভয়ংকর কোনও চরিত্র আসছে মনে হচ্ছে।” আবার অনেকেই আগাম অভিনন্দন জানিয়ে লিখেছেন, “একটা দুর্দান্ত চরিত্রের অপেক্ষায় রইলাম।” একই সঙ্গে কয়েকজন অনুরাগী অভিনেতার সুস্থতা নিয়েও খোঁজ নিতে ভোলেননি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ফেলুদা চরিত্রে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন টোটা রায় চৌধুরী। গত বছর ‘চালচিত্র’ ছবিতেও তাঁর অভিনয় নজর কেড়েছিল। পাশাপাশি ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবিতেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে তাঁর উপস্থিতি দর্শকদের মনে দাগ কেটেছে, বিশেষ করে তাঁর নাচের দৃশ্য প্রশংসিত হয়েছিল। ছবিটি জাতীয় পুরস্কার পাওয়ায় সেই সাফল্যের ভাগীদারও ছিলেন তিনি।

সব মিলিয়ে, টোটার এই নতুন রূপ দেখে অনুরাগীদের একটাই ধারণা, খুব শিগগিরই পর্দায় একেবারে অন্যরকম, চমকপ্রদ চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে।


```