Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কোনওটা সুপারহিট, কোনওটা গড়েছে বক্স অফিস রেকর্ড, ২০২৪-এ সেরা ১০ হিন্দি ছবি এগুলোই

চলতি বছরে একাধিক সিনেমা মুক্তি পেয়েছে, যার মধ্যে কিছু ছবির বক্স অফিসে বিরাট সাফল্যের মুখ দেখেছে। দেখে নেওয়া যাক তেমনই ১০টি হিন্দি সিনেমা যা চলতি বছরে নজর কেড়েছে। 

কোনওটা সুপারহিট, কোনওটা গড়েছে বক্স অফিস রেকর্ড, ২০২৪-এ সেরা ১০ হিন্দি ছবি এগুলোই

ফাইল চিত্র

শেষ আপডেট: 28 December 2024 12:50

দ্য ওয়াল ব্যুরো: বছরের এই শেষ প্রান্তে এসে ২০২৪ সালকে বিদায় জানাতে প্রস্তুত শহর। চলতি বছরে একাধিক সিনেমা মুক্তি পেয়েছে, যার মধ্যে কিছু ছবির বক্স অফিসে বিরাট সাফল্যের মুখ দেখেছে। আবার কিছু সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তবে এমন একাধিক ছবি রয়েছে, যা শুধু বক্স অফিসেই সাফল্য অর্জন করেনি, দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে। যেমন, ফাইটার, স্ত্রী ২ এবং পুষ্প ২: দ্য রুল ছবিগুলিকে তালিকায় রাখতেই হচ্ছে। দেখে নেওয়া যাক তেমনই ১০টি হিন্দি সিনেমা যা চলতি বছরে নজর কেড়েছে। 

১. ফাইটার

হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই অ্যাকশন-ড্রামা ছবিটি বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল। ছবিটি বিরাটভাবে দর্শকদের মন কেড়েছে। বক্স অফিসে ২১২.৭৯ কোটি টাকা আয় করেছে। এর ভিজ্যুয়াল এফেক্ট এবং অ্যাকশন সিকোয়েন্স মানুষের মন জয় করে নিয়েছে। 

২. তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া

শাহিদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিটি মুক্তির পরই দর্শকদের মন জয় করে নেয়। ছবির গল্পে রোবটের প্রেমে পড়ে যান শাহিদ। আর সেই রোবটের চরিত্রে ছিলেন কৃতি। তার অসাধারণ অভিনয় নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। এই কমেডি ঘরানার ছবিটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পায়। 

৩. শয়তান

আর মাধবন এবং অজয় দেবগণের অভিনীত শয়তান ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে লোকের মুখে মুখে চর্চার তুঙ্গে ছিল। কালা জাদু এবং অস্বাভাবিক ঘটনা নিয়ে নির্মিত এই থ্রিলার ছবিটি তার কাহিনী এবং চরিত্রগুলোর অভিনয়ের জন্য প্রচুর প্রসংশা পেয়েছে। ছবির হিন্দি সংস্করণটি বক্স অফিসে ১৪৮ কোটি টাকা আয় করেছে।


৪. চন্দু চ্যাম্পিয়ন: 

চন্দু চ্যাম্পিয়ন ছবিতে কার্তিক আরিয়ানের অভিনয় দর্শকদের নজর কেড়েছে। তিনি যেভাবে দক্ষতার সঙ্গে চরিত্রটিতে অভিনয় করেছেন, তা দেখার মতো। কবির খান পরিচালিত এই বায়োপিক ছবিটি বক্স অফিসে ৬৩.৫৬ কোটি টাকা আয় করেছে।

৫. কল্কি ২৮৯৮ এডি: 

কল্কি ২৮৯৮ এডি ছবিটি মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছিল। বিগ বি, প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং কমল হাসানের মতো তারকারা থাকয় ছবিটি আরও সুন্দর হয়ে উঠেছে। কল্কি একটি বিগ বাজেট ছবি। হিন্দি ভার্সনে ছবিটি ২৯৩.১৩ কোটি টাকা আয় করেছে বক্স অফিসে। 

৬. স্ত্রী ২: 

স্ত্রী ২ চলতি বছরে মুক্তি পাওয়া অন্যতম সেরা বলিউড ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। ছবিটি মুক্তির আগে থেকেই এ নিয়ে চর্চা তুঙ্গে ছিল। শ্রদ্ধা কাপুর অভিনীত এই কমেডি-হরর ছবিটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ছবিটি বক্স অফিসে ৫৬৪ কোটি টাকা আয় করেছে। 

৭. ভুল ভুলাইয়া ৩: 

ভুল ভুলাইয়া ৩ ছবিটি নভেম্বর মাসে মুক্তি পেয়েছিস। বিরাট জনপ্রিয়তা পেয়েছে এই ছবি। কার্তিক আরিয়ান, বিদ্যা বালন, মাধুরী এবং তৃপ্তি ডিমরি অভিনীত ছবিটি বিশ্বব্যাপী ৪২১ কোটি টাকা আয় করেছে।

৮. আর্টিকেল ৩৭০: 

ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া আর্টিকেল ৩৭০ একটি রাজনৈতিক অ্যাকশন থ্রিলার ছবি। ইয়ামি গৌতম অভিনীত এই ছবিটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে এবং ৭৮ কোটি টাকা আয় করেছে। এটি চলতি বছরের সেরা ছবির তালিকায় রয়েছে।

৯. সিংঘম এগেইন: 

চলতি বছর নভেম্বর মাসে মুক্তি পাওয়া সিংঘম এগেইন ছবিটিতে অজয় দেবগণের অভিনয় নজর কাড়া। এক কথায় তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ছবিটি এখন পর্যন্ত ৩৮৬ কোটি টাকা আয় করেছে এবং ২০২৪ সালের সেরা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।

১০. পুষ্পা ২: দ্য রুল: 

পুষ্পা ২: দ্য রুল ছবিটি চলতি বছরের সবচেয়ে বড় হিট। এক কথায় এটি ব্লকবাস্টার ছবি। আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দান্নার অভিনীত এই ছবিটি সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। প্রথম দিনে ৭২ কোটি টাকা আয় করেছে। এখনও পর্যন্ত ছবিটি বিশ্বব্যাপী ১,৪০৯ কোটি টাকা আয় করেছে। হিসেব এখনও শেষ হয়নি। ক্রমশ বেড়েই চলেছে ছবির বক্স অফিস কালেকশন।


```