Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বছর শেষে ব্লকবাস্টার 'খাদান', নতুন বছরে কোন ছবি করছেন দেব? দেখা যাবে 'প্রজাপতি' জুটিকে

২০২৪ সালে দেবকে দেখা গিয়েছে দু'টি সফল ছবি 'খাদান' ও 'টেক্কা'তে। এই দু'টো ছবিই বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে।

বছর শেষে ব্লকবাস্টার 'খাদান', নতুন বছরে কোন ছবি করছেন দেব? দেখা যাবে 'প্রজাপতি' জুটিকে

প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 28 December 2024 15:10

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালে দেবকে দেখা গিয়েছে দু'টি সফল ছবি 'খাদান' ও 'টেক্কা'তে। এই দু'টো ছবিই বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এবার দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২০২৫ সালে দেবের পরবর্তী ছবির জন্য, যেখানে তিনি আবার তাঁর পছন্দের পরিচালক-প্রযোজক জুটি অভিজিৎ-অতনুর সঙ্গে কাজ করবেন। ফলে সবার মনে এখন একটাই প্রশ্ন এবছর তো শেষ হতে চলল। আগামী বছরে দেব কী উপহার নিয়ে আসছে?

দেবের নতুন ছবি আসতে চলেছে 'প্রতীক্ষা'। 'প্রজাপতি' ও 'প্রধান', এই দু'ই ছবিই হিট। ফলে অভিজিৎ-অতনুর তৃতীয় যৌথ প্রয়াস হতে চলেছে 'প্রতীক্ষা'। এই ছবির একটি বিশেষ দিক হলো, 'প্রজাপতি' ছবির পর আবারও দেখা যাবে দেব এবং অভিনেতা মিঠুন চক্রবর্তীর জুটিকে। 

তাঁদের এই জুটিকে আবার বড় পর্দায় দেখার জন্য ইতিমধ্যেই অনেক দর্শক উচ্ছ্বসিত। তবে, দেব, অতনু এবং অভিজিতের ছবিগুলি সাধারণত ক্রিসমাসে মুক্তি পায়। এবারের ক্রিসমাসে যেখানে দর্শকরা 'খাদান' ছবির সাফল্য উপভোগ করছেন, সেখানে প্রশ্ন উঠছে, 'প্রতীক্ষা' ছবিটি কি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে, নাকি ২০২৫ সালের ক্রিসমাস পর্যন্ত অপেক্ষা করতে হবে?

তবে, এই সময়টাতে দেবের ভক্তদের জন্য আরও কিছু নতুন সাসপেন্স রয়েছে। যদি 'প্রতীক্ষা' ২০২৫ সালের শেষের দিকে মুক্তি পায়, তাহলে দেব সম্ভবত বছরের মাঝামাঝি সময়ে নতুন কোনও প্রোজেক্ট নিয়ে ভক্তদের সামনে হাজির হতে পারেন। এমনটাই শোনা যাচ্ছে টলিপাড়ায়। তবে এখনও কিছুই নিশ্চিত নয়। 


```