Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অনুপম রায়ের প্রাক্তন বৌয়ের সঙ্গে ঘর বাঁধছেন পরমব্রত, আজই বিয়ে

পিয়ার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বর্তমানে টলি পাড়ার সবচেয়ে ব্যস্ত পরিচালক ও অভিনেতা। আজই নাকি সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা।

অনুপম রায়ের প্রাক্তন বৌয়ের সঙ্গে ঘর বাঁধছেন পরমব্রত, আজই বিয়ে

শেষ আপডেট: 27 November 2023 09:18

দ্য ওয়াল ব্যুরো: গুঞ্জন তাহলে সত্যি হল। পরমব্রত চট্টোপাধ্যায় আর অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী সমাজকর্মী পিয়া চক্রবর্তীর সম্পর্ক নিয়ে কানাঘুষো চলছিলই। পরম অবশ্য জানিয়েছিলেন, তাঁদের সম্পর্ক বন্ধুত্ব ছাড়া আর কিছুই নয়। বছর দুয়েক হয়েছে অনুপম-পিয়ার ডিভোর্সের। আর গত কয়েকমাস ধরে অনুপমের প্রাক্তনের সঙ্গে পরমব্রতের সম্পর্ক নিয়ে গসিপ বেশ জোরালোই হয়ে উঠেছিল টলিপাড়ায়। এবার সব জল্পনায় জল ঢেলে পিয়ার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বর্তমানে টলি পাড়ার সবচেয়ে ব্যস্ত পরিচালক ও অভিনেতা। আজই নাকি সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা।

অনুপমের সঙ্গে পিয়ার বিবাহবিচ্ছেদের কারণ নাকি পরমব্রত, এমন খবরই ভাসছিল টলিপাড়ায়। আর হবে নাই বা কেন। কেরিয়ার শুরুর গোড়া থেকেই একাধিক নারীর সঙ্গে পরমের সম্পর্কের কথা শোনা গেছে। অনেকের সঙ্গেই নাম জড়িয়েছে তাঁর। খোলামেলা লিভ-ইন করার কথাও কখনও রাখঢাক করেননি পরমব্রত। বিদেশীনি ইকার সঙ্গে দীর্ঘ সময় লিভ-ইন সম্পর্কে ছিলেন। ইকার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যেই কথা বলেছিলেন পরম। তাঁরা বিয়ে করবেন বলেও শোনা গিয়েছিল। যদিও পরমব্রত পিয়ার সঙ্গে তাঁর মেলামেশাকে নিছক বন্ধুত্ব বলেই জানিয়েছিলেন।

শোনা যায়, নেদারল্যান্ডের সুন্দরী ডাক্তার ইকার সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হতে থাকে সেই করোনার সময় থেকে। সেই সময়েই অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়ার সঙ্গে মেলামেশা বাড়ে পরমব্রতর। তবে পিয়ার ব্যাপারে শুরু থেকেই বেশ সাবধানী ছিলেন পরম। প্রকাশ্যে এ নিয়ে কখনও কথা বলতে দেখা যায়নি তাঁকে। এমনকী অনুপম-পিয়ার বিয়ে ভাঙার জন্য তাঁর দিয়ে আঙুল উঠলে বিরক্তি প্রকাশ করতেন পরমব্রত। এইসব গসিপকে নিছক গুজব বলেও উড়িয়ে দিতেন তিনি।

তবে যা রটে, তার কিছুটা তো বটেই। পরম-পিয়ার প্রেম নিয়ে যে কানাঘুষো চলছিল তা সত্যিই হয়েই ধরা দিল। দুবছরের বন্ধুত্বকে বিয়ের স্বীকৃতিই দিতে চলেছেন অভিনেতা। জানা গেছে, আজ ঘরোয়া অনুষ্ঠানেই পিয়ার গলায় মালা দেবেন তিনি। টলিপাড়ার কারা থাকবেন তা অবশ্য জানা যায়নি এখনও। তবে পরম-পিয়ার ঘনিষ্ঠ বন্ধুদেরই দেখা মিলবে বলে জানা গেছে।


```