Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

‘....কেউ পাত্তাই দেয়নি, বলেছে আমি তোতলা’, কটাক্ষের উত্তর দিলেন দেব 

প্রেমিকা রুক্মিণী মৈত্র অভিনীত 'নটী বিনোদিনী'র বায়োপিকের ট্রেলার লঞ্চে হাজির ছিলেন দেব। রুক্মিণীকে পর্দায় বিনোদিনী রূপে দেখে 'নানা মুনির নানা মত'। কটাক্ষই সিংহভাগ। এমনকি টলিউডও বিভক্ত।

‘....কেউ পাত্তাই দেয়নি, বলেছে আমি তোতলা’, কটাক্ষের উত্তর দিলেন দেব 

কটাক্ষের উত্তর দিলেন দেব

শেষ আপডেট: 12 January 2025 13:39

নিজস্ব সংবাদদাতা: শাহরুখ খান বলেছিলেন, 'হার কর জিতনে ওয়ালো কো বাজিগর কহতে হ্যায়'...বাস্তবে এই বাজিগরদের দেখা মেলে কি? প্রশ্ন যদি এইটা হয়, তবে উত্তর হবে হ্যাঁ। কারণ, ট্রেন্ড বলছে, এই মুহূর্তে যদি টলিপাড়ার 'বাজিগর' কেউ হয়ে থাকেন তিনি দেব, দ্য সুপারস্টার। অথচ কেরিয়ারের এত বছর পার করেও আজও তাঁকে বিদ্ধ হতে হয় ট্রোলিংয়ে। 'তোতলা' ট্যাগ নিয়েই কাটিয়ে দিয়েছেন বহু বছর। এবার এ নিয়েই মুখ খুললেন অভিনেতা। 

প্রেমিকা রুক্মিণী মৈত্র অভিনীত 'নটী বিনোদিনী'র বায়োপিকের ট্রেলার লঞ্চে হাজির ছিলেন দেব। রুক্মিণীকে পর্দায় বিনোদিনী রূপে দেখে 'নানা মুনির নানা মত'। কটাক্ষই সিংহভাগ। এমনকি টলিউডও বিভক্ত। এক অভিনেত্রী তো ঘোষণাই করেছেন, বিনোদিনী এত শীর্ণকায়া ছিলেন না! এই সব নিয়ে রুক্মিণী যখন ধ্বস্ত হচ্ছে প্রতিনিয়ত, তখন মুখ খুললেন দেব। পাশে দাঁড়ালেন প্রেমিকার। 

তিনি বলেন, 'এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় যে যত বেশি পরিচিত হবে তত তাকে নিয়ে ট্রোল হবে। মানুষ কাজ করবে নাকি এই সবের উত্তর দেবে?" এখানেই না থেমে নিজের প্রসঙ্গও টেনে আনতে দেখা যায় তাঁকে। দেব বলেন, "আমার কাজের ১৯ বছর হল। আমার চেয়ে বেশি ট্রোল তো কেউ হয়নি। আমি কাউকে জবাব দিতে যাইনি। আমার কাজই আমার হয়ে উত্তর দিয়ে দিয়েছে। প্রথম ৫-৬ বছর কেউ পাত্তাই দেয়নি আমাকে। অভিনয় পারে না, তোতলা এই সব বলে পাশ কাটিয়ে দিয়েছে।" 

তবু তিনি হাল ছাড়েননি। তারই ফল 'বুনোহাঁস', 'টেক্কা' বা হালফিলের 'খাদান'। ঠিক তেমনই রুক্মিণীকে নিয়ে আশাবাদী অভিনেতা। নিজেকে যেভাবে প্রতি মুহূর্তে ভাঙছেন রুক্মিণী, তাতে গর্বিত তিনি।

অন্যদিকে এর আগে দ্য ওয়ালকে রুক্মিণী নিজেই জানিয়েছিলেন, বিনোদিনী করতে গিয়ে ৫০ কেজি থেকে ওজন বাড়িয়ে ৬৯ কেজি হয়েছেন তিনি। এর কারণে নানা শারীরিক প্রতিবন্ধকতার সম্মুখীনও হতে হয়েছে তাঁকে। আজও হচ্ছে। তবু তিনি হার মানেননি। যদিও জনতাই জনার্দন। আগামী ২৩ জানুয়ারি তাঁর ভাগ্য নির্ধারণের পালা। শেষ হাসি তিনি হাসবেন কিনা এখন সেটাই দেখার। 


```