Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

পাঠানকে টপকে গেল টাইগার! সব রেকর্ড ভেঙেও কোথায় পিছিয়ে পড়লেন শাহরুখ

দ্য ওয়াল ব্যুরো: ছবি মুক্তিতে এখনও বেশ কয়েকমাস বাকি। কিন্তু তার আগেই ওটিটিতে রেকর্ড অঙ্কে বিক্রি হয়ে গেল সলমন খানের (Salman Khan) 'টাইগার থ্রি' (Tiger 3)। সূত্রের খবর, শাহরুখের (Shah Rukh Khan) 'পাঠান' (Pathaan) কেও পিছনে ফেলে দিয়েছে ছবিটি

পাঠানকে টপকে গেল টাইগার! সব রেকর্ড ভেঙেও কোথায় পিছিয়ে পড়লেন শাহরুখ

শেষ আপডেট: 9 March 2023 09:45

দ্য ওয়াল ব্যুরো: ছবি মুক্তিতে এখনও বেশ কয়েকমাস বাকি। কিন্তু তার আগেই ওটিটিতে রেকর্ড অঙ্কে বিক্রি হয়ে গেল সলমন খানের (Salman Khan) 'টাইগার থ্রি' (Tiger 3)। সূত্রের খবর, শাহরুখের (Shah Rukh Khan) 'পাঠান' (Pathaan) কেও পিছনে ফেলে দিয়েছে ছবিটি। বক্স অফিসে শাহরুখ সমস্ত রেকর্ড ভেঙে দিলেও তিনি যে ওটিটিতে সলমনের কাছে পিছিয়ে পড়লেন, তা বলাই বাহুল্য।

সূত্রের খবর, ১০০ কোটি টাকায় অ্যামাজন প্রাইমে (Amazon Prime) বিক্রি হয়েছিল 'পাঠান'। কিন্তু 'টাইগার থ্রি'র টাকার অঙ্ক শুনে অবাক হচ্ছেন সকলেই। জানা গেছে, ওই একই প্ল্যাটফর্মে এবার ২০০ কোটি টাকায় বিক্রি হয়েছে 'টাইগার থ্রি'। ফলে বোঝাই যাচ্ছে ভাইজান এই ক্ষেত্রে শাহরুখ খানকে বেশ অনেকটাই টপকে গিয়েছেন।

উল্লেখ্য, ইতিমধ্যে শাহরুখ খানের 'পাঠান' বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০০ কোটি টাকা পার করে গিয়েছে। ভারতেও ব্যবসার অঙ্ক সাড়ে ৫০০ কোটি ছুঁইছুঁই। এবার কি সেই রেকর্ড ভাঙতে পারবেন 'ভাইজান'? সেদিকেই তাকিয়ে সলমন ভক্তরা। যদিও দুই খান এই নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা চাইছেন না। বরং বলিউডের হাল ফেরাতে হাতে হাত রেখেই সমস্ত ঝড়ঝাপ্টার মোকাবিলা করতে চাইছেন তাঁরা।

'পাঠান' ছবিতে দেখা গিয়েছিল টাইগার সলমন খানকে। শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর মোকাবিলা করেছিলেন দু'জন। এবার সেই সাহায্যই ফিরিয়ে দেওয়ার পালা পাঠানের। ছবির সংলাপেই টাইগারকে বলতে শোনা গিয়েছিল তাঁর প্রয়োজন পড়তে পারে পাঠানকে। সে যেন তখন তৈরি থাকে। কথা দিয়েছিলেন 'পাঠান' শাহরুখও। এখন দেখার দুই গুপ্তচর মিলে একসঙ্গে কেমন খেল দেখায় 'টাইগার থ্রি'তে।

শাহরুখের বাড়িতে ঘাপটি মেরেছিল দুই যুবক! সামনে এল তাঁদের পরিচয়


```