Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সন্তান বাড়ছে গর্ভে, 'ডন ৩' থেকে কিয়ারা সরতেই ডাক পেলেন আরেক বলিউড ডিভা

পরিবারে নতুন অতিথির আগমনের সুখবর জানিয়েছেন বলিউডের জনপ্রিয় দম্পতি কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা।

সন্তান বাড়ছে গর্ভে, 'ডন ৩' থেকে কিয়ারা সরতেই ডাক পেলেন আরেক বলিউড ডিভা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 March 2025 18:54

দ্য ওয়াল ব্যুরো: পরিবারে নতুন অতিথির আগমনের সুখবর জানিয়েছেন বলিউডের জনপ্রিয় দম্পতি কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা। তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তাঁরা। এই কারণেই পরিবারকে অগ্রাধিকার দিতে গিয়ে কিয়ারা সরে দাঁড়িয়েছেন বহুচর্চিত সিনেমা 'ডন ৩' থেকে।  

২০২৫ সালে শুরু হতে চলেছে 'ডন ৩'-এর শুটিং। জানা গিয়েছে, চলতি বছরের জুন মাস থেকেই ক্যামেরা চালু হবে এই ছবির জন্য। এই ছবিতে শাহরুখ খানের জায়গায় এবার দেখা যাবে রণবীর সিংকে। আর মহিলা মুখ্য চরিত্রে কিয়ারার থাকার কথা ছিল। কিন্তু মাতৃত্বের কারণে তিনি আপাতত কাজ থেকে বিরতি নিতে চাইছেন, তাই নিজেই ছবিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।  

এবার প্রশ্ন— কে হবেন রণবীরের বিপরীতে? বলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, কিয়ারা আডবানির জায়গায় কৃতি শ্যাননের নাম প্রায় চূড়ান্ত। যদিও শর্বরী ওয়াঘ এবং প্রিয়াঙ্কা চোপড়ার নামও আলোচনায় রয়েছে। বিশেষ করে প্রিয়াঙ্কার 'ডন' ফ্র্যাঞ্চাইজিতে আগেও থাকার কারণে তাঁর ফিরে আসার সম্ভাবনা নিয়েও জল্পনা চলছে। 

তবে সূত্রের খবর, নির্মাতাদের প্রথম পছন্দ এখন কৃতি শ্যানন। শেষ পর্যন্ত তিনিই থাকেন নাকি অন্য কেউ, সেটাই দেখার। এদিকে কিয়ারা আপাতত ব্যস্ত 'ওয়ার ২' এবং 'টক্সিক' ছবির শুটিংয়ে। এই দু'টি কাজ শেষ করেই তিনি মাতৃত্বকালীন বিরতিতে যাবেন।  


```