Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বাস্তবে বিবাহিত, তাও স্বীকার করেন না বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা! 

বর্তমানে এক লিডিং চ্যানেলের ধারাবাহিকে আবারও মুখ হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। দ্য ওয়াল হঠাৎ করেই জানতে পেরেছে নায়িকা নাকি বিবাহিতা!

বাস্তবে বিবাহিত, তাও স্বীকার করেন না বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা! 

বলুন তো কে?

শেষ আপডেট: 19 March 2025 13:29

দ্য ওয়াল ব্যুরো: বয়স তাঁর নেহাতই কম। এখনও পঁচিশ ও ছাড়ায়নি। বাংলা ধারাবাহিকে বেশ পরিচিত মুখ তিনি। শুরুটা হয়েছিল লিড চরিত্র হিসেবে। এর পর কখনও খলনায়িকা আবার কখনও পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে তাঁকে।

বর্তমানে এক লিডিং চ্যানেলের ধারাবাহিকে আবারও মুখ হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। দ্য ওয়াল হঠাৎ করেই জানতে পেরেছে নায়িকা নাকি বিবাহিতা! কিন্তু জিজ্ঞাসা করলেই মুখে কুলুপ তাঁর! প্রেম নিয়ে জিজ্ঞাসা করলেই তিনি বলে থাকেন, 'আমি তো এখনও ছোট। এখন এই সব নিয়ে ভাবছিই না'। 

খবর, আইনি বিয়ে নাকি সেরে ফেলেছেন বেশ কিছু দিন আগেই। পাত্রের সঙ্গে যদিও টলিপাড়ার যোগ নেই। তিনি শিক্ষক। বাড়িতে ব্যাচের পর ব্যাচ। মফঃস্বলে নেশ নামডাক রয়েছে। আয় বেশ ভালই। দু'জনের বয়সের ফারাকও আছে। বিয়ের ব্যাপারটাকে নাকি এখনই প্রকাশ্যে আনতে চান না নায়িকা। 

কাকতালীয় ব্যাপার হল, সুন্দরী সেই নায়িকার ধারাবাহিকেও এই মুহূর্তে চলছে বিয়ের প্লট। তাঁর বিয়ের লুক বেশ ভাইরালও হয়েছিল। তাঁর 'বেস্ট ফ্রেন্ড'ও কিন্তু ধারাবাহিকের খুব চেনা নায়িকা। 'কথা-বার্তা'ও বেশ ভাল! ওদিকে আবার এই বিবাহিত নায়িকা ধারাবাহিকে চরিত্রের প্রয়োজনে 'ছক্কা' হাঁকিয়েছেন আগেই। হাতে কাজও আছে একগুচ্ছ। আর এই কাজের মাঝেই বিয়ের খবরটা নাকি এখনই ব্রেক করতে চাইছেন না তিনি। তাঁর এই গোপনীয়তাকে সম্মান করে দ্য ওয়াল। সেই কারণে নাম প্রকাশ করলাম না আমরাও। আপনি কি চিনতে পারলেন?  


```