Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা

পঁচিশের দুর্গাপুজোয় টলিউডে ধুন্ধুমার! একেবারে মহারণের সময়। এক বা দুই নয়, একসঙ্গে চার-চারটি বড় বাজেটের ছবি মুক্তি পেতে চলেছে। 

ছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা

আবির চট্টোপাধ্যায়।

শেষ আপডেট: 11 July 2025 20:26

দ্য ওয়াল ব্যুরো: পঁচিশের দুর্গাপুজোয় টলিউডে ধুন্ধুমার! একেবারে মহারণের সময়। এক বা দুই নয়, একসঙ্গে চার-চারটি বড় বাজেটের ছবি মুক্তি পেতে চলেছে। দর্শকদের জন্য এটা যেমন দারুণ খবর, প্রযোজকদের জন্য ঠিক ততটাই চাপের। কারণ প্রতিটা ছবিই তার জায়গা করে নিতে চায় দর্শকের মনে, আর সেই লড়াইটা সহজ হবে না কারওর পক্ষেই।

শুরু করা যাক, দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’ দিয়ে। ছবিটি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ঐতিহাসিক ডাকাতের কাহিনি, যার জীবন জুড়ে আছে একাধারে বিদ্রোহ, লড়াই আর বেঁচে থাকার তাগিদ। ছবির মোশন পোস্টার বুঝিয়ে দিয়েছে এক গ্র্যান্ড ভিজুয়াল ট্রিট অপেক্ষা করছে। দেবের লুক, তাঁর অ্যাকশন, শরীরী ভাষা—সব মিলিয়ে ছবিটি দেবের কেরিয়ারে নতুন মোড় এনে দিতে পারে বলেই ধারণা।

No photo description available.No photo description available.

পুজোর বক্সঅফিস প্রতিযোগিতায় দ্বিতীয় নাম ‘রক্তবীজ ২’। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের এই ছবিতে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা। প্রথম পর্ব দর্শকদের ভালবাসা পেয়েছিল, দ্বিতীয় পর্বে থ্রিল, অ্যাকশন আর সমাজের ভিতরের চাপা দ্বন্দ—সব কিছুর মিশেল থাকবে। এটি নিছক থ্রিলার নয়, বরং সমাজ ও রাজনীতির প্রতি এক নিরীক্ষণও বটে।

May be an image of 1 person and text that says "PRESENTED BY WINDOWS & & ANJAY AGARWAL PRODUCED PRODUCEDBYWINDOWS BY WINDOWS Abir Chatterjee as PANKAJ PANKAJSINGHA SINGHA RAKTABEEJ2 A FILM BY B NANDITA ROY & SHIBOPROSAD MUKHERJEE STORY BY ZINIA SEN A AWINDOWSRELEASE WINDOWS RELEASE PUJO PUJO2025 2025"May be an image of 1 person and text that says "PRESENTEDBY WINDOWS FRESENTUBNTWINDOWS&.SANJAYAGARWA & & SANJAY AGARWAL PRODUCED PRODUCEDBYWINDOWS BY WINDOWS Mimi Chakraborty as SANJUKTA MITRA RAKTABEEJ2 A FILM BY NANDITA ROY & SHIBOPROSAD MUKHERJEE STORY BY ZINIA SEN WINDOWS AWINDOWSRELEASE RELEASE PUJO PUJ02025 2025"

এরপর আছে শুভ্রজিৎ মিত্রর পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী অভিনীত 'দেবী চৌধুরাণী'। বঙ্কিমচন্দ্রের কালজয়ী উপন্যাস এবার সিনেমার পর্দায় নতুন সাজে আসতে চলেছে। টিজারে বোঝা যাচ্ছে, ছবির প্রোডাকশন ভ্যালু, পোশাক, লোকেশন, সবই একেবারে চোখ ধাঁধানো। প্রসেনজিতের সংযত অভিনয় আর শ্রাবন্তীর চরিত্র রূপায়ণ—সব মিলিয়ে এটিও হতে চলেছে একটি বিশাল ক্যানভাসের যুগলবন্দি।

  

আর আজ অর্থাৎ শুক্রবার হঠাৎ করেই তিন ছবি তালিকায় যুক্ত হয়েছে অনীক দত্তের ছবি, ‘যত কাণ্ড কলকাতাতেই’। আবির চট্টোপাধ্যায়ের গোয়েন্দা চেহারায় ফেরা, সেই সঙ্গে অনীকের বিশেষ ঘরানার হিউমার আর স্যাটায়ার—এই ছবি অনেকটাই আলাদা ঘরানার। কলকাতার অলিগলি, দুই সময়ের গল্প, নিছক মজা নয়, রয়েছে রহস্যঘেরা প্লট—সব মিলিয়ে এই ছবিটিও পুজোর বড় আকর্ষণ হতে পারে, ছবি বিশ্লেষকদের মতে। ছবিটি তৈরি হয়েছে ২০২৩ সালে। কিন্তু কোনও না কোনও কারণে ছবি রিলিজ পিছিয়েছে। গত বছর অর্থাৎ ২০২৪-এর পুজোতেও ঠিক ছিল, এই ছবি মুক্তি পাবে কিন্তু তা হয়নি, প্রযোজক ফিরদৌসল হাসানের কথায়, ‘উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে আমায় বলা হয়, ছবিটি পিছিয়ে দিতে, তাই করি। কিন্তু এবার তা হয়নি, তাই এই বছর পুজোয় আসছে ‘যত কাণ্ড কলকাতাতেই’।

 

প্রসঙ্গত গত বছর, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘রহুরূপী’ মুক্তি পেয়েছিল। কিন্তু এ বছরের বিষয়টি খানিক পৃথক। আসন্ন চারটে ছবিরই আলাদা ফ্যানবেস আছে। কেউ দেবকে দেখতে চাইবেন, কেউ আবিরের জন্য অপেক্ষা করবেন। কেউ ঐতিহাসিক গল্পে মুগ্ধ হবেন, কেউ গোয়েন্দার রহস্যে ডুব দেবেন। এবার পুজোর দিনগুলোয় মন্ডপের পাশাপাশি সিনেমা হলেও ভিড় জমবে। প্রশ্ন একটাই—কে বাজিমাত করবে? কে টিকে থাকবে দর্শকের মনে, আর কে হার মানবে এই কঠিন প্রতিযোগিতায়?

তবে তার আগে, আরেকটি বিষয় যা গুরুত্বপূর্ণ তা হল, চারটি ছবির মধ্যে দুটি ছবিতে আবির চট্টোপাধ্যায় রয়েছেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ ২’ এবং অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’। ছবি বিশ্লেষকদের মতে ছবির প্রচার পর্ব অভিনেতার পক্ষে বেশ চাপের হতে চলেছে। কোন ছবিকে রাখবেন ১ নম্বরে আর কোন ছবি দুইয়ে, তা নিয়ে শোরগোল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

২০২৫ সালের এই পুজো যে শুধু ধুনুচি নাচ আর কাশফুলের নয়, তা এক কথায় বলাই যায়। এটি টলিউডের পক্ষে এক বড় যুদ্ধক্ষেত্র, আর দর্শকের জন্য চূড়ান্ত বিনোদনের উৎসব। তাই বলাই যায়, এবার পুজোয় সিনেমাহলে, ঠাকুর দেখার মতো ভিড় হতে চলেছে।
 


```