Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

২৯ বছর একসঙ্গে কাটিয়ে হাত ছেড়েছেন বাবা-মা, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন রহমানের ছেলে-মেয়েরা

বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন বিশ্ববিখ্যাত মিউজিক কম্পজার এ আর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু। এতগুলো বছর একসঙ্গে কাটানোর পরেও তাঁরা নিজেদের ব্যক্তিগত কারণেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

২৯ বছর একসঙ্গে কাটিয়ে হাত ছেড়েছেন বাবা-মা, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন রহমানের ছেলে-মেয়েরা

ফাইল চিত্র

শেষ আপডেট: 20 November 2024 13:07

দ্য ওয়াল ব্যুরো: বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন বিশ্ববিখ্যাত মিউজিক কম্পজার এ আর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু। এতগুলো বছর একসঙ্গে কাটানোর পরেও তাঁরা নিজেদের ব্যক্তিগত কারণেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

বিচ্ছেদের পরে এবার মুখ খুললেন তার সন্তানরা। আমিন আর খাতিজা সোশ্যাল মিডিয়ায় স্টোরি শেয়ার করেছেন। আমিন স্টোরিতে লিখেছেন ‘আমরা সবাইকে অনুরোধ করছি যে এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন। এখন আমরা এটাই চাই। ধন্যবাদ।' খাতিজা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমি খুব খুশি হব যদি এই বিষয়টি অত্যন্ত গোপনীয়তা এবং সংবেদনশীলতার সঙ্গে দেখা হয়।' রহমানের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে রহিম লিখেছেন, ‘আমিও ঠিক এটাই চাই। তাই এখন প্রার্থনা করাই ভাল।'

সায়রার আইনজীবী কারণ হিসেবে বেশ কিছু বিষয় উল্লেখ পর্যন্ত করেছেন। বিবৃতি অনুযায়ী, দম্পতির আলাদা হওয়ার সিদ্ধান্ত হঠাৎ নয়। অনেকদিন ধরে চিন্তাভাবনা ও আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন সায়রা। এই সম্পর্ক আর টানা সম্ভব নয় বলে জানিয়েছেন সায়রা। 

সায়রার দীর্ঘ বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য সহজ ছিল না। তিনি অনেক কষ্ট ও যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন। তিনি মনে করেন এটি তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়। সায়রা সকলের কাছে তাঁর ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষার আবেদন করেছেন।

সঙ্গীতশিল্পী নিজে জানিয়েছেন, রহমান এবং তাঁর স্ত্রী বেশ কিছুদিন হল সম্পর্কে ইমোশনাল স্ট্রেন অনুভব করছিলেন। যা তাদের মন এবং মানসিকতার পরিবর্তন ঘটিয়েছে এবং তাঁদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেটা তাঁরা বুঝতে পারছিলেন। কিছু নির্দিষ্ট কারণেই যে তাঁদের মধ্যে ভালবাসার একটা বিরাট ফাঁকের সৃষ্টি হয়েছিল। যার ফলাফল হল বিচ্ছেদ। 

এ আর রহমান এবং সায়রা ১৯৯৫ সালে বিয়ে করেন। এই দম্পতির তিনটি সন্তান- খাতিজা, রহিমা, আমিন। সংগীতশিল্পী বলেছিলেন,পাত্রী দেখেছিলেন তাঁর মা। মধ্যে সাংস্কৃতিক পার্থক্য ছিল। কিন্তু তা সত্ত্বেও তাঁরা সম্পর্ক ধরে রেখেছিলেন। এ কথা বিভিন্ন সাক্ষাৎকারে রহমান নিজেই জানিয়েছিলেন।


```