
শেষ আপডেট: 1 May 2023 14:41
দ্য ওয়াল ব্যুরো: ভারতে রাজনৈতিক ছবি বানানো হলেই বিতর্ক অবশ্যম্ভাবী। প্রতিবারই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে। কাশ্মীর ফাইলস নিয়ে কিছু মাস আগেই দেশ জুড়ে তৈরি হয়েছিল বিতর্ক। এবার নতুন করে বিতর্ক তৈরি হল 'দ্য কেরল স্টোরি' ছবিটিকে ঘিরে (The Kerala Story controversy)।
বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবিটি মুক্তি পেতে চলেছে ৫ মে। ইতিমধ্যেই ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে। আর সেই ট্রেলার দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন কেরলের মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা (reacts Sashi Tharoor and Pinarai Vijayan)। লাভ জিহাদের ওপর তৈরি হয়েছে এই ছবিটি।
এই ছবি প্রসঙ্গে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, কেরলের বদনাম করার উদ্দ্যেশ্যেই এই ধরণের প্রোপাগান্ডা মূলক ছবি বানানো হয়েছে। পাশাপাশি, কেরলের সাংসদ শশী থারুর টুইট করেন এটি পরিচালকের কেরল স্টোরি, আসল কেরল স্টোরি এমন নয়।
ছবির ট্রেলারে দেখা গেছে বহু মহিলাকে ধর্মান্তরিত করে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কেরলে। পাশাপাশি, কেরলকে জঙ্গিদের স্বর্গও বলা হয়েছে। ইতিমধ্যেই কংগ্রেস ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুলেছে। সব মিলিয়ে ছবি মুক্তির আগেই দ্য কেরল স্টোরি ঘিরে বিতর্ক তুঙ্গে।
সলমন খান বাবা হতে চেয়েছিলেন! আইনের গেরোয় হয়নি, আক্ষেপ ভাইজানের