Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

রণবীরের নেই, করিনা কিংবা করিশ্মারও নেই! কাপুর পরিবারের এই সদস্যর কাছে রয়েছে ৫৫০ কোটি!

ভারতীয় চলচ্চিত্রের প্রথম সিনে-পরিবার। প্রায় এক শতাব্দী ধরে, কপুর পরিবারের সদস্যরা বলিউডে আধিপত্য বিস্তার করেছে। আর এখনও তা অক্ষত।

রণবীরের নেই, করিনা কিংবা করিশ্মারও নেই! কাপুর পরিবারের এই সদস্যর কাছে রয়েছে ৫৫০ কোটি!

কাপুর পরিবার

শেষ আপডেট: 22 February 2025 14:43

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় চলচ্চিত্রের প্রথম সিনে-পরিবার। প্রায় এক শতাব্দী ধরে, কপুর পরিবারের সদস্যরা বলিউডে আধিপত্য বিস্তার করেছে। আর এখনও তা অক্ষত। ব্লকবাস্টার ছবি কিংবা সমালোচনায় দাঁড়িয়েও একের পর এক ক্লাসিক ছবি দর্শকদের উপহার দিয়েছে এই পরিবার। ফলস্বরূপ এসেছে সাফল্য এবং প্রতিপত্তি। বলিউডের শোবিজে সবচেয়ে ধনী পরিবারদের মধ্যে অন্যতম কাপুর পরিবার। আজ তাঁদের মধ্যে সবচেয়ে ধনী সদস্যের মোট সম্পদের পরিমাণ ৫৫০ কোটি!

তবে তিনি রণবীর নন! আর না তিনি করিনা কিংবা করিশ্মা। তাঁর নাম জানলে অবাক হতে হবে আপনাকেও! তিনি আলিয়া ভাট (alia bhatt net worth)।

রণবীরকে বিয়ে করার পর কাপুর পরিবারে তাঁর পা রাখা। সেই আলিয়াই (alia bhatt net worth) এখন বলিউডের সবচেয়ে ধনী ‘কাপুর’। সম্প্রতি কপিল শর্মার শোতে নিজেকে আলিয়া ভাট কাপুর বলেন অভিনেত্রী। আলিয়ার সম্পদের পরিমাণ ৫৫০ কোটি (আনুমানিক) বলে জানা গিয়েছে। জিকিউ অনুসারে, এই তথ্যের ভিত্তিতে আলিয়াকে দেশের সবচেয়ে ধনী অভিনেত্রীদের মধ্যে অন্যতম করে তুলেছে। সম্পত্তির নিরিখে আলিয়া ভাট কাপুরের সমসাময়িক বহু অভিনেত্রী এমনকি সিনিয়র অভিনেত্রীদেরও ছাড়িয়ে গিয়েছে। প্রসঙ্গত করিনা কাপুরের সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি। আলিয়ার স্বামী রণবীর কাপুর ৩৪৫ কোটি! তালিকায় তিনি রয়েছেন তিন নম্বরে।

আলিয়া ভাট নিঃসন্দেহে নতুন প্রজন্মের সবচেয়ে সফল এবং জনপ্রিয় অভিনেত্রী। এক প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী ফিল্ম পিছু ১৫ কোটি (সর্বোচ্চ) এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে ৯ কোটি (সর্বোচ্চ) টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। অভিনীত ছবির সাফল্যের পর জুড়ে যায় একাধিক জনপ্রিয় সব ব্র্যান্ড, ফলত এ হেন সম্পত্তি বৃদ্ধি। তাঁর এই সম্পত্তি বৃদ্ধির আরও এক কারণ কারণ তিনি নিজে একজন উদ্যোক্তাও।

পোশাকের ব্র্যান্ড এড-এ-মামার মালকিন আলিয়া ভাট। ২০২৩ সালে, যখন রিলায়েন্স রিটেল ভেঞ্চারস (RRVL) ব্র্যান্ডের ৫১% অংশীদারিত্ব অধিগ্রহণ করে, তখন জানা যায় যে ব্র্যান্ডটির মূল্য ১৫০ কোটি টাকারও বেশি। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে ব্র্যান্ডের মূল্য এখন দ্বিগুণ, যা প্রায় ৩০০ কোটির কাছাকাছি! তবে এ বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

আলিয়াকে পরবর্তীতে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম কোনও মহিলা অভিনীত স্পাই থ্রিলার ‘আলফা’তে দেখা যাবে। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন শর্বরী। চলতি বছরেই মুক্তি পাবে ছবি। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে সঞ্জয় লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিটিও। পিরিয়ড ড্রামা ফিল্মে তাঁর সঙ্গে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল।


```