Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে আসছেন না শাহরুখ-অমিতাভ, এবার কে কে থাকবেন মঞ্চে?

বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন এই উৎসরের জন্য। এবছর ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে আসছেন না শাহরুখ-অমিতাভ, এবার কে কে থাকবেন মঞ্চে?

প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 29 November 2024 13:39

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েক দিন বাকি। তারপরেই নন্দনে হাজির হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে মুখিয়ে থাকেন এই উৎসরের জন্য। এবছর ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত বছর অর্থাৎ ২০২৩-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ৩০তম কিফ জাঁকজমকে আগের বছরগুলোকেও ছাপিয়ে যাবে। এতদিন যেমন কিফ (KIFF 2024) হয়ে এসেছে, সবার থেকে আলাদা হবে ২০২৪-এর উৎসব। 

প্রতিবারের মতো এবারও তারকাখচিত উৎসবের আয়োজন হবে শহরে। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে কার্যত বসবে চাঁদের হাট। চলতি বছরের চলচ্চিত্র উৎসবেও টলিউডের পাশাপাশি হাজির থাকবেন বলিউড তারকারাও। তবে মন খারাপের খবর হল, এবছর আসতে পারবেন না শাহরুখ খান, সলমন খান কিংবা অমিতাভ বচ্চনরা। নবান্ন সূত্রে খবর, এবারের চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে সামিল হচ্ছেন জাভেদ আখতার, শাবানা আজমি, শত্রুঘ্ন সিনহার মতো বি-টাউন সেলেবরা।

তবে ৫ ডিসেম্বর উৎসবে উপস্থিত থাকতে পারেন বিদ্যা বালন। এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে জানা যাচ্ছে, মঞ্চে দেখা পাওয়া যাবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং টলিপাড়ার একগুচ্ছ অন্যান্য তারকারা। ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হবে ৪ থেকে ১১ ডিসেম্বর অবধি৷ প্রতিবারের মতো এবছরও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের চলচ্চিত্র। 

চলতি বছরের জুলাই মাসে অনন্ত আম্বানির বিয়ের জন্য মুম্বই সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শাবানা আজমির সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী। তখনই অমিতাভ বচ্চনকেও চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে এখন জানা যাচ্ছে, বিশেষ কিছু কারণে তিনি এবারের কিফে আসতে পারবেন না। 

এবছরের সিনেমার পার্বণে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে চলচ্চিত্র জগতের পাঁচ কিংবদন্তিকে। সেই তালিকায় রয়েছেন তপন সিনহা, অরুন্ধতী দেবী, হরিসাধন দাশগুপ্ত, মার্লোন ব্র্যান্ডো এবং মার্সেলো মাস্ত্রোইয়ান্নি। এছাড়াও গগনেন্দ্র প্রদর্শনশালায় তপন সিনহাকে নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা রয়েছে। এবছর চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রূপে দেখা যাবে গৌতম ঘোষকে এবং কো- চেয়ারম্যান হিসাবে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 


```