এই ধারাবাহিকের মধ্যে দিয়েই বহুদিন পর কামব্যাক করেছিলেন শ্রীময়ী চট্টরাজ। যদিও বেশিদিন সেই চরিত্রে দেখা যায়নি তাঁকে।
.png.webp)
শেষ আপডেট: 30 July 2025 22:03
দ্য ওয়াল ব্যুরো: কতটা পথ পেরলে পরে পথিক হওয়া যায়? কী করলে হিট হয় ধারাবাহিক? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সিরিয়ালের পরিচালকদের মনে। শুরু হয়েই শেষ হচ্ছে এখন বেশিরভাগ ধারাবাহিক। সেই তালিকায় যোগ হল আরও এক নাম। আর তা হল স্টার জলসার ধারাবাহিক 'বুলেট সরোজিনী'। সত্যতা যাচাই করতে দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হয়েছিল সিরিয়ালটির পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে। তিনিই নিশ্চিত করেছেন গোটা বিষয়টি।
এই ধারাবাহিকের মধ্যে দিয়েই বহুদিন পর কামব্যাক করেছিলেন শ্রীময়ী চট্টরাজ। যদিও বেশিদিন সেই চরিত্রে দেখা যায়নি তাঁকে। হয় অভিনেত্রী বদল। প্লটেও পরিবর্তন আনা হয়। তবু বেজে গেল বিদায়ঘণ্টা। কিন্তু কেন?
কাঠগড়ায় সেই টিআরপি। চার্ট বলছে, প্রথম থেকেই এই ধারাবাহিক উল্লেখযোগ্য ফল করতে পারেনি। ভক্তদের মন খারাপ। তাঁদের আক্ষেপ, 'এত তাড়াতাড়ি এমনটা ঘটতে পারে, বুঝতেই পারিনি।"