Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'জয় শ্রীরাম' শব্দে কাঁচি চালানোর নির্দেশ সেন্সর বোর্ডের, রুষ্ট প্রবীণ প্রযোজক

কেসি বোকাড়িয়ার 'তিসরি বেগমের' মুক্তি অনিশ্চিত

'জয় শ্রীরাম' শব্দে কাঁচি চালানোর নির্দেশ সেন্সর বোর্ডের, রুষ্ট প্রবীণ প্রযোজক

শেষ আপডেট: 14 March 2024 17:49

দ্য ওয়াল ব্যুরো: 'জয় শ্রীরাম' শব্দে কাঁচি চালানোর নির্দেশ সেন্সর বোর্ডের। আশ্চর্য মনে হলেও এই সত্যি ঘটনায় যার পর নাই রুষ্ট মুম্বইয়ের প্রবীণ প্রযোজক-পরিচালক কেসি বোকাড়িয়া। তিনি সাফ জানিয়ে দিলেন, আমি মরে যাব, কিন্ত ছবির দৃশ্য থেকে জয় শ্রীরাম শব্দটি বাদ দেব না। যদি এই ধ্বনি বা প্রার্থনাকে বাদ না দিলে ছবির মুক্তি আটকে দেওয়া হয়, তাহলে সেন্সর বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুমকি দিয়েছে বোকাড়িয়া। 
বিজেপি শাসিত কেন্দ্র সরকারের সেন্সর বোর্ড যার পোশাকি নাম সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, তারা বলিউডের প্রখ্যাত প্রযোজক-পরিচালক কেসি বোকাড়িয়ার সাম্প্রতিকতম ছবি 'তিসরি বেগম'-এর ছাড়পত্র আটকে দিয়েছে। বেশ কয়েকটি দৃশ্যের সঙ্গে জয় শ্রীরাম ধ্বনিও বোর্ডের কাছে আপত্তিজনক মনে হয়েছে। তা নিয়ে বিতর্ক ঘনিয়ে উঠেছে।

গত চার-পাঁচ দশক ধরে বলিউডে ছবি নির্মাণ করে চলেছেন বোকাড়িয়া। তাঁর ছবিতে অভিনয় করেননি এমন কোনও অভিনেতা-অভিনেত্রী নেই মুম্বইয়ে। রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহা, রজনীকান্ত, রাজকুমার, ধর্মেন্দ্র, মিঠুন চক্রবর্তী, সলমন খান, শাহরুখ খান এবং সানি দেওলের মতো অভিনেতারা তাঁর সঙ্গে কাজ করেছেন। কোনওদিন তাঁর কোনও ছবি নিয়ে সেন্সর বোর্ডের সঙ্গে সংঘাত বাধেনি। সম্প্রতি বল্লভভাই প্যাটেলকে নিয়ে 'সর্দার দ্য গেম চেঞ্জার' নামে একটি দূরদর্শন সিরিয়াল তৈরি করেছেন। যা দেখে দেশের তথ্য-সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর সপ্তাহে দুদিন সিরিয়াল দেখানোর সবুজ সঙ্কেত দিয়েছেন। প্রসঙ্গত, এই মন্ত্রকেরই অধীনে সেন্সর বোর্ড। এহেন সেন্সর বোর্ডের আঞ্চলিক আধিকারিক 'তিসরি বেগম' নিয়ে আপত্তির কথা জানিয়ে বোকাড়িয়াকে দৃশ্যগুলি ছেঁটে ফেলা অথবা পরিবর্তনের পরামর্শ দেওয়ায় হতবাক প্রবীণ পরিচালক।

গতবছরের শেষ দিকে তিসরি বেগমকে সেন্সরের ছাড়পত্র পেতে পাঠানো হয়। সিনেমা দেখে সেন্সর বোর্ডের কমিটি ছাড়পত্র দিতে অস্বীকার করে। কারণ হিসেবে জানানো হয়, এই ছবিতে সমাজে প্রচলিত স্বাভাবিক এবং অপ্রত্যাশিত ঘটনাগুলিকে ঐতিহ্য হিসেবে দেখানোর চেষ্টা রয়েছে। এবং তা শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করার জন্য বলে বোর্ড মনে করেছে। সেন্সর বোর্ড বোকাড়িয়াকে ১৪ দিন সময় দিয়ে রিভিশন কমিটিতে পাঠানোর পরামর্শ দেয়। তিনি তখন ছবিটি পুনর্বিবেচনার জন্য রিভিশন কমিটিতে পাঠান।

এ মাসের প্রথম সপ্তাহ নাগাদ বোর্ড বোকাড়িয়াকে একটি চিঠিতে তাদের আপত্তির কথা ফের তুলে ধরে। তিসরি বেগমকে 'এ' অর্থাৎ অনলি ফর অ্যাডাল্টস সার্টিফিকেট দিতে রাজি হলেও ১৪টি দৃশ্য ছাঁটতে অথবা বদল করতে বলেছে। যার মধ্যে একটি হল জয় শ্রীরাম শব্দটি। বোকাড়িয়ার বক্তব্য, রাম হলেন আমাদের বিশ্বাসের শিকড়। ছবিতে এই কথাটা যে বলেছে, সে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য বলছে। দেশের মানুষ বিশ্বাস করে বিপদ থেকে উদ্ধার করতে পারেন রামচন্দ্রই। আমি মরে গেলেও এই দৃশ্যের সঙ্গে আপস করব না। তিনি তাঁর কথা সেন্সর বোর্ড এবং বোর্ড চেয়ারম্যান প্রসূন জোশিকেও জানিয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, গত ৪০ বছরে আমি ৬০টি ছবি তৈরি করেছি। আজ পর্যন্ত কোনওদিন এই সমস্যার মুখোমুখি হইনি। জয় শ্রীরাম নিয়ে আপত্তিতে বোর্ড টিকে থাকলে আমি হাইকোর্টে যাব, হুঁশিয়ারি দিয়েছেন কেসি বোকাড়িয়া।


```