Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'দ্য আর্চিস' গ্যাংয়ের পড়াশোনা কতদূর! রুপোলি দুনিয়ায় আসার আগে কী করতেন অগ্যস্ত-সুহানারা

দেশ না বিদেশ, কোথায়ই বা পড়েছেন তাঁরা? সেই খোঁজ রইল এই প্রতিবেদনে।

'দ্য আর্চিস' গ্যাংয়ের পড়াশোনা কতদূর! রুপোলি দুনিয়ায় আসার আগে কী করতেন অগ্যস্ত-সুহানারা

শেষ আপডেট: 9 December 2023 19:13

দ্য ওয়াল ব্যুরো: ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস'। ছবিতে একসঙ্গে তিন তারকা সন্তানকে লঞ্চ করেছেন পরিচালক। তাঁরা হলেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান, শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত নন্দা।

এছাড়াও আরও ৪ জন ছেলেমেয়েকে দেখা গিয়েছে এই ছবিতে। তাঁরা হলেন মিহির আহুজা, বেদাঙ্গ রায়না, অদিতি সায়গল ও যুবরাজ মেন্ডা। এই সাত তরুণ তুর্কিকে নিয়ে বানানো নতুন ছবিটি বেশ প্রশংসিত হচ্ছে দর্শক মহলে। ছবির প্লট ও গানগুলিও পছন্দ হয়েছে অনেকের।

কিন্তু লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় পা রাখার আগে কী করতেন অগ্যস্ত-খুশিরা? কত দূর পড়াশোনা করেছে এই 'আর্চিস' গ্যাং? দেশ না বিদেশ, কোথায়ই বা পড়েছেন তাঁরা? সেই খোঁজ রইল এই প্রতিবেদনে-

১) অগ্যস্ত নন্দা : বচ্চনের নাতি অগ্যস্ত নন্দা 'দ্য আর্চিস'-এ কাস্ট হওয়ার পর থেকেই চর্চার কেন্দ্রে রয়েছেন। বিনোদন দুনিয়ায় আসার আগে তিনি লন্ডনের সেভেনওকস স্কুলে পড়াশোনা করেণ। দেশের বিশিষ্ট ব্যবসায়ী নিখিল নন্দা ও শ্বেতা বচ্চন নন্দার ছেলে এই অগ্যস্ত নন্দা। 

২) সুহানা খান : গৌরি খান ও শাহরুখ খানের মেয়ে সুহানা 'দ্য আর্চিস'-এ ভেরোনিকার চরিত্রে অভিনয় করেছেন। তারকা বাবার সূত্রে সুহানা ছোট থেকেই বিনোদন দুনিয়ার সদস্য। প্রথমে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল এবং পরে লন্ডনের আরডিংলি কলেজে পড়াশোনা তাঁর। পরে অভিনয় ও নাটক নিয়ে পড়ার জন্য নিউ ইয়র্কের টিশ স্কুল অফ আর্টসে ভর্তি হন।

৩) খুশি কাপুর : প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও বলিউডের বিখ্যাত প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। ২৩ বছর বয়সি এই অভিনেত্রীর পড়াশোনা শুরু ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। এরপর অভিনয়ে নামার আগে নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে ভর্তি হন তিনি। 

৪) মিহির আহুজা : জামশেদপুরের ছেলে মিহির আহুজা 'সুপার ৩০', 'বার্ড অফ ব্লাড'-এর মতো একাধিক ছবির সৌজন্যে বলিউডে পরিচিত মুখ। তবে তাঁর বড় ব্রেক অবশ্যই 'দ্য আর্চিস'। তাঁর পড়াশোনা ঝাড়খণ্ডের ক্যারমেল জুনিয়র স্কুলে। এরপর মুম্বইয়ের এইচআর কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে পড়াশোনা শেষ করেন তিনি।

৫) বেদাঙ্গ রায়না : 'দ্য আর্চিস' ছবিতে বেদাঙ্গের অভিনয় প্রশংসিত হয়েছে। তাঁর পড়াশোনা শুরু মুম্বইয়ের যমুনাবাই নার্সি স্কুলে। এরপর নার্সি মঞ্জি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাডিজ থেকে উচ্চশিক্ষা শেষ করেন তিনি। এরপর তিনি অভিনয় করছেন আলিয়া ভাটের সঙ্গে।

৬) অদিতি সায়গল : প্রয়াত সঙ্গীতশিল্পী অমিত সায়গলের কন্যা অদিতি একেবারে বহুমুখী প্রতিভা বলাই যায়। মিউজিক এবং ক্রিয়েটিভ রাইটিংয়ে তাঁর ডিগ্রি রয়েছে। ওয়েলসের ব্যাঙ্গোর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করেন অদিতি। এরপরই সুযোগ আসে অভিনয়ের। 

৭) যুবরাজ মেন্ডা : ইনস্টায় ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসাবে পরিচিত যুবরাজ মেন্ডার অনুগামী সংখ্যা বেশ ঈর্শনীয়। অভিনয় জগতে পা রাখার আগে তিনি বেশ নামী এক কলেজ থেকেই নিজের পড়াশোনা শেষ করেন। এরপরই জোয়া আখতারের 'দ্য আর্চিস' ছবিতে অভিনয় তাঁর।


```