Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

অস্কার কমিটির নজরে ২৮ বছরের পুরনো ছবি! শাহরুখের গানকে ‘ক্লাসিক’ খেতাব, উচ্ছ্বাস ভক্তদের

ব্যবসা ষোলো সফল হতে পারেনি এবছর শাহরুখের তৃতীয় ছবি। তবুও ভক্তদের কাছে যে ‘‘বিশ্বের সব থেকে বড় তারকা শাহরুখই।’’

অস্কার কমিটির নজরে ২৮ বছরের পুরনো ছবি! শাহরুখের গানকে ‘ক্লাসিক’ খেতাব, উচ্ছ্বাস ভক্তদের

শেষ আপডেট: 15 January 2024 00:04

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগেই শোনা গিয়েছিল যে এবছর নাকি অস্কারে মনোনয়নের জন্য পাঠানো হয়েছে শাহরুখ খানের 'ডাঙ্কি'। সেবিষয়ে যদিও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। তবে অস্কার কমিটির নজরে পুরনো শাহরুখ। ২৮ বছর আগে মুক্তি পাওয়া 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র গানে মজে অস্কারের আয়োজক ‘দ্য অ্যাকাডেমি’। তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে কিং খানের আইকনিক বলিউড ছবির ‘মেহেন্দি লাগা কে রাখনা’ গানটির একটি ক্লিপ পোস্ট করা হয়েছে। উচ্ছ্বসিত শাহরুখ ফ্যানেরা।

১৯৯৫-তে মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। ছবিটি বিভিন্নভাবে বলিউডে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একদিকে যেমন বলিউডি ছবিতে প্রেমের সংজ্ঞা বদলে দিয়েছিল এই ছবি, আবার মুম্বই পায় তাঁর রোম্যান্টিক হিরোকে। একইসঙ্গে শাহরুখ-কাজল জুটিও দর্শক মনে আলাদাই জায়গা তৈরি করে। প্রায় তিন দশক হতে চললেও এখনও ওই ছবিকে ঘিরে একই রকম উন্মাদনা রয়েছে। সেই সিনেমার উল্লেখই এবার অ্যাকাডেমির পেজে। যা দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

View this post on Instagram

A post shared by The Academy (@theacademy)

'ডিডিএলজি'-র হাত ধরে কিং অফ রোমান্স তকমা পান শাহরুখ। অন্যদিকে, কাজলের অনবদ্য সেই সিমরান চরিত্র আজও লাখো তরুণের মনে দোলা দিয়ে যায়। মিষ্টি প্রেমের গল্প, দেশের গণ্ডি পেরিয়ে ইংল্যান্ড-সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য, পারিবারিক ড্রামা এবং সব শেষে শত বাধা পেরিয়ে ভালোবাসার জয়ের গল্প মন ছুঁয়ে গিয়েছিল সকলের। আর সেই ছবির ক্যারিশ্মা যে আজও অটুট অস্কার কমিটির পোস্ট যেন তারই প্রমাণ দিল। 


২০২৩ সালকে বলা যায় শাহরুখ খানেরই বছর। আট মাসের ব্যবধানে দু দুটো ব্লকবাস্টার সিনেমায়  ইন্ডাস্ট্রির ব্যবসার গ্রাফ উর্ধ্বমুখী করেছিলেন কিং খান। ‘পাঠান’, ‘জওয়ান’ হাজার কোটির ব্যবসা দেওয়ার পর স্বাভাবিকভাবেই অনুরাগীদের চোখ ছিল ‘ডাঙ্কি’র দিকে। যদিও ব্যবসায় সফল হতে পারেনি এবছর শাহরুখের তৃতীয় ছবি। তবুও ভক্তদের কাছে যে ‘‘বিশ্বের সব থেকে বড় তারকা শাহরুখই।’’


```