Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

প্রেম কতবার এসেছিল জীবনে! বই বেরোচ্ছে টেলর স্যুইফটের

২৫৬ পেজের এই বই গোটাটাই ট্যুর নিয়ে হবে এমন নয়। সূত্রের খবর, টেলরের সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের কিছু গল্পও এই বইয়ে রাখা হবে।

প্রেম কতবার এসেছিল জীবনে! বই বেরোচ্ছে টেলর স্যুইফটের

শেষ আপডেট: 16 October 2024 19:50

দ্য ওয়াল ব্যুরো: লাভার থেকে অগস্ট। টেলর সুইফ্টের গানে মত্ত একটা আস্ত জেনারেশন। ভক্তের সংখ্যা অগুন্তি। নতুন গান এলেই তা নিয়ে উন্মাদনার শেষ থাকে না। এই টেলর সুইফ্টেরই এবার বই আসতে চলেছে মার্কেটে। তাঁর জীবনের সবচেয়ে সেরা কনসার্ট ও গানের ট্রিপের অভিজ্ঞতা এই বইয়ের মাধ্যমে শেয়ার করবেন তিনি। তবে, তাঁর ভক্তরা মনে করছেন, বইটি র মাধ্যমে টেলরের ব্যক্তিগত জীবনের অনেক গল্পও সামনে আসবে। 

'এরাস ট্যুর', টেলরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিশেষ ট্যুর। যা এখনও ভক্তদের সঙ্গে ভাগ করে নেননি। তাই শেয়ার করা হবে এই বইয়ের মাধ্যমে। থাকবে ছবি, বিভিন্ন গল্পের অংশ তথা এক টুকরো এরাস ট্যুর। 

২৫৬ পেজের  এই বই গোটাটাই ট্যুর নিয়ে হবে এমন নয়। সূত্রের খবর, টেলরের সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের কিছু গল্পও এই বইয়ে রাখা হবে। যা নিয়ে ইতিমধ্যেই উৎসুক ভক্তরা। 

তবে সংবাদসংস্থার রেডার অনলাইনকে তাদের সূত্র আরও জানিয়েছে, 'টেলর এই বিশেষ ট্যুরটি উদযাপন করতে এই বই আনছেন। ঠিক যেভাবে নিজের মতো করে গান করেন তিনি, এই বইতেও সেই বিষয়টিই দেখা যাবে।' 

তার চেয়েও বড় হল, এই যাত্রা পথে টেলরের যে সব শোম্যানস তথা রোম্যান্টিক সম্পর্ক তৈরি হয়েছিল সেই প্রসঙ্গও যেমন থাকবে, তেমনই থাকবে তাঁর খারাপ সব অভিজ্ঞতার কথাও। মানে টেলর স্যুইফটের জীবনে প্রেম কতবার এসেছিল, এতদিনে তা নিয়ে এই আখ্যানে একটা ধারণা পাওয়া যেতে পারে। 

বইয়ের বিষয়টি গুড মর্নিং আমেরিকায় ঘোষণা করেন। শেয়ার করেন এক্স হ্যান্ডেলে। বইটির নামও প্রকাশ্যে এনেছেন তিনি। 'দ্য অফিশিয়াল এরাস ট্যুর বুক।' 

প্রসঙ্গত, এরাস নিয়ে একটি মুভিও হয়। যা রেকর্ড করে। আয় করে ২৬০ মিলিয়ন ডলার।


```