Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন পার্ণো, 'তারকার মৃত্যু'র পোস্টার মুক্তি পেল

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ছবির জগতে প্রায় ২০ বছরের বেশি সময় ধরে একের পর এক হিট ছবি উপহার দিয়েছে সুরিন্দর ফিল্মস। শুধু ছবিই নয়, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম 'আড্ডাটাইমস'-এর সঙ্গে যুক্ত হয়ে দর্শকদের একাধিক ওয়েবসিরিজও উপহার দিয়েছে এই প্রযোজনা সংস্

দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন পার্ণো, 'তারকার মৃত্যু'র পোস্টার মুক্তি পেল

শেষ আপডেট: 6 September 2023 14:47

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ছবির জগতে প্রায় ২০ বছরের বেশি সময় ধরে একের পর এক হিট ছবি উপহার দিয়েছে সুরিন্দর ফিল্মস। শুধু ছবিই নয়, সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম 'আড্ডাটাইমস'-এর সঙ্গে যুক্ত হয়ে দর্শকদের একাধিক ওয়েবসিরিজও উপহার দিয়েছে এই প্রযোজনা সংস্থা। সুরিন্দর ফিল্মসের নতুন ছবি 'তারকার মৃত্যু' (Tarokar Mrityu) বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ২৯ সেপ্টেম্বর। তার আগে গত ৫ তারিখ 'তারকার মৃত্যু'র পোস্টার (poster launched) মুক্তি পেল।

এই ছবিতে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন অভিনেত্রী পার্ণো মিত্র (Parno Mitra)। এছাড়াও ঋত্বিক চক্রবর্তী, রঞ্জিত মল্লিকও থাকছেন অন্যতম প্রধান ভূমিকায়। পাশাপাশি, সোহম মজুমদার, প্রিয়াঙ্কা মণ্ডল, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারাও রয়েছেন এই ছবিতে। প্রসঙ্গত, বাংলা ছবির দীর্ঘদিনের পরিচিত পরিচালক হরনাথ চক্রবর্তীর ছেলে হিন্দোল চক্রবর্তী এবং পদ্মনাভ দাশগুপ্ত এই ছবির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন।

ছবির গল্প আবর্তিত হচ্ছে কালিম্পঙে। (Tarokar Mrityu poster launched)

এক তরুণ দম্পতি পাহাড়ে বেড়াতে গিয়ে কীভাবে জড়িয়ে পড়ল একটি খুনের ঘটনায় তা নিয়েই তৈরি গোটা ছবিটি। পেশায় চিত্রনাট্যকার ঋত্বিক এবং স্কুলশিক্ষিকা পার্ণো বেড়াতে ছুটিতে ঘুরতে যান কালিম্পঙে। সেখানেই ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিত একটি বাংলোয় ওঠেন তাঁরা। বেশ কিছু ভুতুড়ে ঘটনাও ঘটতে থাকে ওই বাংলোয়। এরপরই নানাভাবে একটি খুনের রহস্যের সঙ্গে জড়িয়ে পড়েন ওই দম্পতি। ঠিক এই সময়ই ছবিতে আসেন এক তদন্তকারী অফিসার। এই অফিসারের চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক।

এই ছবিতে একেবারে নতুন লুকে পর্দায় আসবেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। হরনাথ চক্রবর্তীর পরিচালনায় খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে 'তারকার মৃত্যু'। পুজোর মুখেই পর্দায় আসবে থ্রিলার ঘরানার এই ছবি।

অবশেষে জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি ‘কালকক্ষ’ ফের মুক্তি পেতে চলেছে, প্রেক্ষাগৃহ ঘোষণা প্রযোজকের


```