
শেষ আপডেট: 7 April 2022 07:07
দ্য ওয়াল ব্যুরো: মলদ্বীপের সমুদ্রতটে গত কয়েকদিন ধরেই জমিয়ে ছুটি কাটাচ্ছেন তারা সুতরিয়া (Tara Sutaria)। তাঁর একের পর এক ছবিতে আগুন ঝরছে সোশ্যালের পর্দায়। কিন্তু সমুদ্রের পাড়ে (Maldives) হঠাৎ অন্য আনন্দ খুঁজে পেলেন তারা। তাঁর সঙ্গে দেখা হল নতুন বেস্টফ্রেন্ডের।
আরও পড়ুন: সুচিত্রা সেনের জন্মদিনেই জন্ম, সুচিত্রার ছবির নামেই তাঁর নাম
কে সেই বেস্টফ্রেন্ড?
মানুষ নয়, ছোট্ট একটা কাঁকড়ার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছেন তারা। এমন সেই বন্ধুত্ব যে কাঁকড়াটিকে হাতের তালুতে নিয়েই দিন কাটাচ্ছেন বলি তারকা। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে তারা নতুন বিএফএফ (বেস্টফ্রেন্ড ফরএভার)-এর সঙ্গে সকলের পরিচয়ও করিয়ে দিয়েছেন।
তারার বেস্টফ্রেন্ডের নাম হার্মি। ইনস্টাগ্রামে তার পরিচয় দিয়ে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ অভিনেত্রী লিখেছেন আলাপ করে নিন হার্মির সঙ্গে, ও নিরিবিলিতে থাকতে ভালবাসে এমন ছোট্ট একটা কাঁকড়া। বিচের মধ্যে গুটিগুটি পায়ে ও হেঁটে যাচ্ছিল, আমি ওকে খুঁজে পেয়েছি। এখন আমরা বেস্টফ্রেন্ড।
এই পোস্টের সঙ্গে নিজের নতুন বিএফএফের ছবিও পোস্ট করেছেন তারা। ছবিতে ভাল করে দেখলেই ছোট্ট হার্মিকে খুঁজে পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে ডানহাতে দুটো আঙুলের সাহায্যে ছোট্ট প্রাণীটিকে ধরে রেখেছেন তারা। ক্যামেরার দিকে তাকিয়ে গালভরা হাসি মুখে পোজ দিয়েছেন। নতুন বন্ধু পেয়ে মলদ্বীপে তারার ছুটি যে দ্বিগুণ জমে উঠেছে তা বলাই বাহুল্য।