Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

এ কোন তাপসী, এত কম সময়ে এতটা বদল! নায়িকার অধ্যবসায় দেখে স্তম্ভিত নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: তাপসী পান্নু। ৩৩ বছরের ব্যক্তিত্বময়ী এই মেয়েটি সাবলীল অভিনয়ে, প্রতিবাদে-- সমস্ত মঞ্চেই নজর কেড়ে নিচ্ছেন প্রত্যেকের। এবারেও অন্যথা হয়নি। সিনেমার জন্য নিজেকে একেবারে বদলে ফেলেছেন তিনি। তাঁর সুঠাম পেশীবহুল চেহারা দেখে কে

এ কোন তাপসী, এত কম সময়ে এতটা বদল! নায়িকার অধ্যবসায় দেখে স্তম্ভিত নেটিজেনরা

শেষ আপডেট: 25 November 2020 12:50

দ্য ওয়াল ব্যুরো: তাপসী পান্নু। ৩৩ বছরের ব্যক্তিত্বময়ী এই মেয়েটি সাবলীল অভিনয়ে, প্রতিবাদে-- সমস্ত মঞ্চেই নজর কেড়ে নিচ্ছেন প্রত্যেকের। এবারেও অন্যথা হয়নি। সিনেমার জন্য নিজেকে একেবারে বদলে ফেলেছেন তিনি। তাঁর সুঠাম পেশীবহুল চেহারা দেখে কেউ চিনতেই পারছেন না, এই সেই 'থাপ্পড়'-এর অভিনেত্রী! সম্প্রতি তাপসী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন সিনেমার শুটিংয়ের একের পর এক ছবি পোস্ট করে চমকে দিচ্ছেন সকলকে। নিজের সবটুকু নিংড়ে দিচ্ছেন তিনি এই ছবির জন্য। কয়েকমাসের মধ্যে এমন পেশীবহুল চেহারা তৈরি জন্য কতটা কসরৎ করতে হয়, সেটা তিনিই জানেন। তাঁকে দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তাঁর নতুন সিনেমা 'রেশমি রকেট'। রেশমির চরিত্রে অভিনয় করছেন তাপসী নিজেই। গল্পটা একটি বলবান, তেজস্বী মেয়ের। জীবনে হার না মানার গল্প এটা। তার জন্যই নিজেকে বদলে ফেলেছেন তিনি। দর্শকদের চমকে দিতে চোয়াল শক্ত করে লড়ে যাচ্ছেন তাপসী। সবথেকে মজার বিষয় হল, এই সিনেমার পাশাপাশি, তিনি 'লুপ লাপেতা'র জন্যেও তৈরি হচ্ছেন। গতকালই ইনস্টায় পোস্ট করে জানিয়েছেন সেকথা। তাপসী লিখেছেন, "রেশমি রকেটের প্রথম অধ্যায়ের কাজ শেষ হল। এবার অন্য সিনেমার দিকে দৌড়ে যাচ্ছি। যার জন্য নিজেকে বদলে ফেলতে প্রস্তুত। ভীষণ আনন্দ হচ্ছে কাজ করতে।" বলিউডের এই নতুন শক্তিশালী অভিনেত্রীকে দেখে একেবারে থ নেটিজেনরা। নতুন তাপসী বহু মানুষের প্রশংসা পাচ্ছেন ইতিমধ্যেই। অনেকেই জানিয়েছেন সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রত্যেকে। যেমন পোস্টের নীচে তাঁর প্রিয় বান্ধবী ও অভিনেত্রী ভূমি পেডেনকর লিখেছেন, "তোকে দেখে চিনতে পারছি না তাপসী!" আবার অন্যদিকে দক্ষিণী ছবির অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চু লিখেছেন, "তোমাকে দেখে অবাক হয়ে গেলাম। তোমার পেশীবহুল পায়ের থেকে চোখ ফেরানো যাচ্ছে না। লড়ে যাও।"

```