Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ওর সঙ্গে একদিনই আমি...' বিরাটের সঙ্গে কাটানো কোন পুরনো কথা মনে করলেন তামান্না?

কিং কোহলির সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছিল শেষমেশ? তাঁদের আলাদা হওয়ার সিদ্ধান্ত কি পারস্পরিক বোঝাপড়া ছিল?

'ওর সঙ্গে একদিনই আমি...' বিরাটের সঙ্গে কাটানো কোন পুরনো কথা মনে করলেন তামান্না?

পৃথা ঘোষ

শেষ আপডেট: 4 August 2025 16:43

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক কোন মোড়ে দাঁড়িয়েছিল সেই সময়? কী হয়েছিল তারপর? অনুরাগীদের মনে জেগে ওঠা হাজারো এমন কৌতূহল মেটালেন ‘আজ কি রাত’ গার্ল।

ভারতীয় ক্রিকেট টিমের ‘চিকু’ ওরফে কিং কোহলির সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছিল শেষমেশ? তাঁদের আলাদা হওয়ার সিদ্ধান্ত কি পারস্পরিক বোঝাপড়া ছিল? এমন নানা প্রশ্ন আনাগোনা রয়েছে বলিউডের আনাচেকানাচে। অনুরাগীদেরও প্রশ্ন খানিক তাই-ই। তা নিয়ে প্রকাশ্যে জবাব দিলেন তামান্না।

সেই সব কৌতূহলের অবসান ঘটিয়ে তামান্না এক সাক্ষাৎকারে জানান, বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা নিতান্তই ভিত্তিহীন। তাঁর কথায়, “আমার খুব খারাপ লেগেছিল, কারণ বিরাটকে আমি মাত্র একদিনের জন্য দেখেছি, তাও একটি বিজ্ঞাপনের শুটে। তারপর আর কোনও দিন কথা বা দেখা, কিছুই হয়নি।"

আবার, ২০২০ সালে একটি গয়নার শোরুমের অনুষ্ঠানে তামান্না ও আব্দুল রাজ্জাক একসঙ্গে উপস্থিত ছিলেন। সেই একটি ছবিই ইন্টারনেটে ভাইরাল হয়ে নানা গুজব ছড়ায়। এই প্রসঙ্গে তামান্না বলেন, “মজার ছলে আব্দুল রাজ্জাক নাম নিয়েছিলাম একবার। কিন্তু ইন্টারনেট সত্যিই এক মজার জায়গা। সেখান থেকেই বলা হয়েছে আমি নাকি ওঁকে বিয়েই করে ফেলেছি। আমি তো অবাক। তাঁর তো ২-৩টি সন্তানও আছে। আমার কথা হল, আমি জানি না ওঁর জীবনে কী চলছে, কিন্তু আমার কাছে এই অভিজ্ঞতা খুবই বিব্রতকর।”

তিনি এও জানান, সংবাদমাধ্যমে যখন কোনও মানুষকে এমন কারও সঙ্গে জুড়ে দেওয়া হয় যার সঙ্গে বাস্তবে কোনও যোগাযোগই নেই, তখন সেটা খুবই অস্বস্তিকর।

তামান্না সাম্প্রতিক সময়েও খবরের শিরোনামে ছিলেন অভিনেতা বিজয় বর্মার সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে। তবে এবার এই সাক্ষাৎকারে একাধিক পুরনো গুজবের জবাব দিয়ে নতুন আলোচনার কেন্দ্রে এসেছেন তিনি।

তিনি সম্প্রতি অভিনয় করেছেন সুপারন্যাচারাল থ্রিলার ‘ওডেলা ২’-তে। এই সিনেমায় তিনি একজন সাধ্বীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি ওডেলা গ্রামের ওপর আধিপত্য বিস্তারকারী এক অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন। এই গল্পের পটভূমি মূলত পাঁচটি অরিজিনাল প্লটের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তামান্না ছাড়াও এই সিনেমায় রয়েছেন হেবা প্যাটেল, যিনি প্রথম পর্বে মূল নারী চরিত্রে অভিনয় করেছিলেন।

‘স্ত্রী ২’ সিনেমায় ভাইরাল গান ‘আজ কি রাত’ তাঁকে জনপ্রিয়তার আলাদা এক শীর্ষে পৌঁছে দেয়।

২০২৬ সালের ১৫ মে মুক্তি পাবে তাঁর আসন্ন ফিল্ম ‘VVAN: Force of the Forest’, যেখানে তাঁর সঙ্গে থাকবেন সিদ্ধার্থ মালহোত্রাও। এই ছবির পরিচালনায় রয়েছেন দীপক মিশ্র ও অরুণাভ কুমার।


```