Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

তামান্নার রমরমা! ফের জনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় অভিনেত্রী

বলিউডে তামান্না ভাটিয়াকে নিয়ে উত্তেজনা কম নয়। সম্প্রতি 'রেইড ২'-এর ঝলমলে আইটেম নম্বরে নজর কাড়ার পর জানা গেছে, তিনি আনিস বাজমির ‘নো এন্ট্রি ২’-তে মুখ্য ভূমিকায় চুক্তিবদ্ধ হয়েছেন।

তামান্নার রমরমা! ফের জনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় অভিনেত্রী

তামান্না

শেষ আপডেট: 21 April 2025 14:50

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে তামান্না ভাটিয়াকে নিয়ে উত্তেজনা কম নয়। সম্প্রতি 'রেইড ২'-এর ঝলমলে আইটেম নম্বরে নজর কাড়ার পর জানা গেছে, তিনি আনিস বাজমির ‘নো এন্ট্রি ২’-তে মুখ্য ভূমিকায় চুক্তিবদ্ধ হয়েছেন। এবার শোনা যাচ্ছে, তামান্না এবার চুক্তিবদ্ধ হয়েছেন রোহিত শেট্টির পরিচালনায় একটি বায়োপিক অ্যাকশন ফিল্মে। এই ছবিতে মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার রাকেশ মারিয়ার চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম, এবং তাঁর স্ত্রী প্রীতি মারিয়ার ভূমিকায় থাকছেন তামান্না। ছবিটি রাকেশ মারিয়ার আত্মজীবনী ‘লেট মি সে ইট নাউ’-এর উপর ভিত্তি করে তৈরি।

এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘প্রীতি মারিয়া বরাবরই রাকেশ মারিয়ার জীবনের কঠিন সময়ে পাশে ছিলেন। সন্ত্রাস মোকাবিলার সময়েও তিনি পরিবারকে সামলে রেখেছিলেন। সেই চরিত্রের গুরুত্ব অনেক। তামান্না নিজেও এই চরিত্রে অভিনয় করে দারুণ সম্মানিত বোধ করছেন।’ এই ছবি তামান্না ও জন আব্রাহামের দ্বিতীয় কাজ, এর আগে নিখিল আদবানির 'ভেদা' ছবিতে জনের স্ত্রীর চরিত্রে ক্যামিও করেছিলেন তামান্না।

রোহিত শেট্টি এর আগেও পুলিশ চরিত্র নিয়েই কাজ করেছেন, কিন্তু এই প্রথম তিনি বাস্তবজীবনের ঘটনা নিয়ে ছবি করছেন। ছবিতে উঠে আসবে মারিয়ার ৩৬ বছরের গৌরবময় কেরিয়ার—যেখানে ছিল ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ, ২০০৮ সালের ইন্ডিয়ান মুজাহিদিন মডিউল ধ্বংস, ২৬/১১ মুম্বাই হামলা এবং শীনা বোরা হত্যা মামলা।

ছবির শুটিং শুরু হয়েছে মুম্বইতেই। চলবে শহরের ৪০টি জায়গায়—যেমন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, ডোংরি এবং তাজ মহল প্যালেস হোটেল। নির্মাতারা পরিকল্পনা করছেন অগাস্টের মধ্যে শ্যুটিং শেষ করে আগামী বছরের শুরুতে ছবি মুক্তি দেওয়ার। ছবির অফিসিয়াল ঘোষণা খুব শিগগিরই আসছে বলে জানা গেছে। বলাই যায়, তামান্নার ভক্তদের জন্য এটি এক দারুণ খবর!


```