Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গাঁটছড়া বাঁধতে চলেছেন বিজয়-তামান্না? অভিনেত্রীকে বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে 

এ যেন গড়পড়তা মধ্যবিত্ত পরিবারের গল্প। পাত্র যখন পাওয়া গেছেই, তাহলে আর শুভকাজে দেরি কেন? তাই অভিনেত্রীর বাবা মা চাইছেন, তাড়াতাড়িই দুজনের চারহাত এক হোক।

গাঁটছড়া বাঁধতে চলেছেন বিজয়-তামান্না? অভিনেত্রীকে বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে 

শেষ আপডেট: 15 November 2023 16:11

দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুতেই প্রেমের খবর প্রকাশ্যে এনেছিলেন দুজনে। তারপর থেকেই 'কাপল গোল'-এ নয়া মাত্রা যোগ করেছন তামান্না ভাটিয়া এবং বিজয় বর্মা। এবার সিনেপাড়ায় জোর গুঞ্জন, খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন এই তারকা যুগল। 

শোনা যাচ্ছে, তামান্নাকে নাকি তাঁর বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। এ যেন গড়পড়তা মধ্যবিত্ত পরিবারের গল্প। পাত্র যখন পাওয়া গেছেই, তাহলে আর শুভকাজে দেরি কেন? তাই অভিনেত্রীর বাবা মা চাইছেন, তাড়াতাড়িই দুজনের চারহাত এক হোক। তারপর থেকেই নাকি দুজনে বেশ গুরুত্ব সহকারেই বিয়ের ব্যাপারে ভাবনা চিন্তা করেছেন, এবং শেষ পর্যন্ত পরিবারের সঙ্গে সম্মত হয়েছেন।

View this post on Instagram

A post shared by Vijay Varma (@itsvijayvarma)

'লাস্ট স্টোরিজ ২' মুক্তির সময় প্রথমবার নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন বিজয়-তামান্না। দক্ষিণী ছবির পাশাপাশি তামান্না বলিউডেও রীতিমতো পরিচিত মুখ। শেষবার তাঁকে বড়পর্দায় দেখা গেছে রজনীকান্ত অভিনীত 'জেলার' ছবিতে। সেই ছবিতে 'কাভালায়া' গানে তামান্নার নাচ নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছিল। অন্যদিকে একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজ এবং ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে বিজয় বর্মাকে। তাঁর অভিনয় দক্ষতা সমালোচকদের থেকেই প্রশংসা কুড়িয়েছে। 

জানা গেছে, আপাতত নতুন কোনও ছবির কাজ নিচ্ছেন না তামান্না। তা থেকেই অনুমান, খুব শিগগিরই বিয়ের পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। এর আগে বিয়ে, সন্তান ইত্যাদি নিয়ে তাঁর মত শেয়ার করেছিলেন তামান্না। 'আমার মনে হয় তখনই বিয়ে করা উচিত, যখন কেউ নিজে বিয়ে করতে চাইছে। বিয়ে একটা বড় দায়িত্ব। এটা পার্টি নয়। বিয়েতে যথেষ্ট পরিশ্রম রয়েছে, ঠিক যেমন গাছ বসালে রয়েছে, বাচ্চা নিলে কিংবা কুকুর পুষলে রয়েছে। তাই যখন আপনার মনে হবে এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো আপনি নিতে পারবেন, একমাত্র তখনই বিয়ে করা উচিত। শুধুমাত্র সময় হয়ে গেছে বলে বা সবাই করে ফেলতে বলছে বলেই বিয়ে করা ঠিক নয়,' জানিয়েছিলেন অভিনেত্রী। 

বলিপাড়ার গুঞ্জন সত্যি হলে এটুকু স্পষ্ট, সেই গুরুদায়িত্ব নিতে প্রস্তুত তামান্না। 


```