Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চুপি চুপি বিয়ে করলেন তাপসী পান্নু, শিখ-খ্রিস্টান রীতি মেনে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী

গোপনে বিয়ে করেছেন তাপসী পান্নু।

চুপি চুপি বিয়ে করলেন তাপসী পান্নু, শিখ-খ্রিস্টান রীতি মেনে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী

তাপসী পান্নু ও ম্যাথিয়াস বো

শেষ আপডেট: 25 March 2024 17:07

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর আসার পর থেকেই বলিউডে একের পর এক বিয়ের ধুম। সদ্য বিয়ে করেছেন রকুল সিং, কৃতি খারবান্দা, মার তোপড়া সহ একাধিক অভিনেত্রী। এবার সেই তালিকায় নাম জুড়ল তাপসী পান্নুর। গোপনে বিয়ে করলেন 'ডাঙ্কি'-র নায়িকা। 

বলিউডে একের পর এক সানাইয়ের সুর। তাপসীর বিয়ে নিয়েও অনেকদিন ধরেই জল্পনা চলছিল। দিন কয়েক আগে অভিনেত্রী নিজেই বলেছিলেন, বিয়ে করলেই নিশ্চয়ই জানাবেন। কিন্তু এত বড় তারকার বিয়ে বলে কথা! তা কি আর চাপা থাকে! হোলির দিনই এল সুখবর।

নিজের কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই খুব বেশি চর্চা হোক, চান না তাপসী। বিয়েতেও আড়ম্বর চাননি তিনি। গত ২৩ মার্চ বেশ চুপি চুপি বিয়ে সেরেছেন নায়িকা। দীর্ঘদিনের প্রেমিক ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ ম্যাথিয়াস বোয়েকে গোপনে বিয়ে করেছেন তাপসী পান্নু।

শুধুমাত্র পরিবার এবং নিকটতম বন্ধুরাই তারকা দম্পতির বিয়েতে আমন্ত্রিত ছিলেন। রাজস্থানের উদয়পুরে বিয়ে করেছেন তাঁরা। শিখ পরিবারের মেয়ে তাপসী, অন্যদিকে তাঁর  বর ক্যাথলিক। তাই শিখ ও খ্রিস্টান দুই রীতিতেই হয়েছে বিয়ের অনুষ্ঠান। যদিও বিয়ে নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেননি তাপসী। এমনকী বিয়ের কোনো ছবিও প্রকাশ্যে আসেনি।

গত ২০ মার্চ থেকে অভিনেত্রীর প্রাক বিয়ের অনুষ্ঠানটি শুরু হয়েছিল। তবে বিয়ের সমস্ত অনুষ্ঠানেই আগাগোড়া গোপন রেখেছিলেন অভিনেত্রী। কোনও সংবাদমাধ্যমের ফাঁকফোকর দিয়েও বিয়ের খবর গলতে পারেনি। তবে শীঘ্রই তাপসী পান্নু মুম্বইয়ে বিয়ের পার্টির আয়োজন করবেন বলে বলিউড সূত্রের খবর। 

তাপসী চেয়েছিলেন, শুধুমাত্র নিকটতম প্রিয়জনরাই বিয়েতে উপস্থিত হবেন। তবে নিমন্ত্রণ পেয়েছিলেন তাঁর সহ অভিনেতা পাভেল গুলাটি, অনুরাগ কাশ্যপ, কণিকা ধিল্লন সহ বেশ কয়েকজন।  

বলিউডে বরাবরই অন্য ধারার কাজের জন্য পরিচিত তাপসী। ২০১৩ সালে উদ্বাধনী ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল। ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে পরিণতি পায়। পরে নিজেরাই সম্পর্কের বিষয়ে সিলমোহর দিয়েছিলেন।


```