Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মুষলধারে ঝরে পড়ছে প্রার্থনা, ভাষায় প্রকাশ করতে পারব না আমি কতটা কৃতজ্ঞ: হাসপাতাল থেকে ফের টুইট বচ্চনের

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চন। বিগ বি-র আরোগ্য কামনায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। তারই জবাবে হাসপাতাল থেকেই টুইট করলেন অমিতাভ বচ্চনও। কৃতজ্ঞতা জানাল

মুষলধারে ঝরে পড়ছে প্রার্থনা, ভাষায় প্রকাশ করতে পারব না আমি কতটা কৃতজ্ঞ: হাসপাতাল থেকে ফের টুইট বচ্চনের

শেষ আপডেট: 14 July 2020 01:45

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চন। বিগ বি-র আরোগ্য কামনায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। তারই জবাবে হাসপাতাল থেকেই টুইট করলেন অমিতাভ বচ্চনও। কৃতজ্ঞতা জানালেন শুভানুধ্যায়ীদের। শুধু অমিতাভ বা অভিষেক নয়, করোনা সংক্রমণ চারিয়ে গেছে গোটা বচ্চন পরিবারেই। ঐশ্বর্যা রাইবচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যাও করোনা পজিটিভ বলে জানা গেছে। প্রথম বার নেগেটিভ এলেও তার পরে সংক্রমণ ধরা পড়ে তাদের। অন্য দিকে জয়া বচ্চন ও শ্বেতা বচ্চন সংক্রমণ মুক্ত রয়েছেন এখনও। অমিতাভ ও অভিষেককে হাসপাতালে ভর্তি করতে হলেও, ঐশ্বর্যা এবং আরাধ্যা বাড়িতেই রয়েছেন সমস্ত নিয়ম মেনে। এমনই পরিস্থিতিতে ফের টুইট করলেন বিগ বি নিজে। লিখলেন, "আপনারা মুষলধারায় শুভকামনা ও প্রার্থনা বর্ষণ করেছেন আমাদের ওপর। আপনাদের স্নেহ, ভালবাসা আমায় অভিভূত করেছে। আমি ভাষায় প্রকাশ করতে পারব না এ কৃতজ্ঞতা।" দেখুন সেই টুইট। https://twitter.com/SrBachchan/status/1282691398404173824 নিজের করোনা সংক্রমণের খবরও নিজেই টুইট করে জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। তার পরে শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পরেও ওই দিন রাতেই একবার টুইট করে ধন্যবাদ জানিয়েছিলেন সকলকে। লিখেছিলেন, “যাঁরা আমাদের জন্য প্রার্থনা করেছেন তাঁদের সকলকে হয়তো আলাদা করে ধন্যবাদ জানাতে পারছি না। তবে সকলকে করজোড়ে নমস্কার জানাচ্ছি। আপনাদের ভালবাসা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ।” সোমবার রাতে ফের আবেগতাড়িত টুইট করলেন তিনি। বিগ বি-র এক চিকিৎসক জানিয়েছেন, গত কয়েকদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন অভিনেতা। এরপর শনিবার সন্ধ্যায় তাঁর কোভিড টেস্ট করানো হয়। রিপোর্ট আসে পজিটিভ। তবে ভালই আছেন তিনি। গতকাল হাসপাতাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও শেয়ার করেছিলেন তিনি। আপাতত বচ্চনদের চারটি বাংলো সিল করে দিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপাল করপোরেশন। বাংলো সংলগ্ন এলাকা কন্টেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। বচ্চনদের বাংলো এবং সংলগ্ন এলাকা স্যানিটাইজেশনের কাজও শুরু করেছে পুর কর্তৃপক্ষ। বচ্চন পরিবারের চার সদস্যের করোনা হওয়ার পর তাঁদের সংস্পর্শে আসা মোট ৫৪ জন কর্মীর সোয়াব টেস্ট করানো হয়। এঁদের মধ্যে ২৮ জনকে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বাকি ছিলেন ২৬ জন। যাঁরা সকলেই বচ্চনদের ‘জলসা’ বাংলোয় কর্মরত। অমিতাভ-অভিষেকের সরাসরি সংস্পর্শে থাকায় এঁদের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসার প্রবল সম্ভাবনা ছিল। তবে এই ২৬ জন কর্মীর রিপোর্টই নেগেটিভ এসেছে। গতকাল এবং আজ দু’দিন পরপর সোয়াব টেস্ট হয়েছে এই ২৬ জনের। দু’দিনই রিপোর্ট এসেছে নেগেটিভ। তবে সুরক্ষার খাতিরে আপাতত ২ সপ্তাহ নিয়ম মেনে কোয়ারেন্টাইনে থাকবেন এই ২৬ জন কর্মী।

```