Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শাঁখা-সিঁদুর পরেছেন কেন! কটাক্ষ হতেই সোজাসাপটা স্বস্তিকা, ‘আমি বিবাহিত’

১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে শিল্পী প্রমিত সেনের সঙ্গে বিয়ে হয় স্বস্তিকার। ভালবাসার বিয়ে ছিল না। বাড়ি থেকে দেখাশোনা করেই হয় বিয়ে। বিয়ের বছর খানেকের মাথায় মা হন স্বস্তিকা।

শাঁখা-সিঁদুর পরেছেন কেন! কটাক্ষ হতেই সোজাসাপটা স্বস্তিকা, ‘আমি বিবাহিত’

স্বস্তিকা মুখোপাধ্যায়

শেষ আপডেট: 26 February 2025 21:48

দ্য ওয়াল ব্যুরো: হাতে শাঁখা-পলা। সিঁথিতে সিঁদুর-- এমনই এক ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তামাম দুনিয়ার চোখে তিনি সিঙ্গল মাদার। স্বামীর থেকে বহু দিন দূরে। তা সত্ত্বেও কেন এয়োস্ত্রীর যাবতীয় চিহ্ন গায়ে রেখেছেন? নীতিপুলিশের প্রশ্নের মুখে পড়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় স্বস্তিকা জানালেন তাঁর বিয়ের সত্যিটা। জানিয়ে দিলেন স্বামীর সঙ্গে তথাকথিত সংসার না করা হলেও তিনি যে আজও বিবাহিত। 

১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে শিল্পী প্রমিত সেনের সঙ্গে বিয়ে হয় স্বস্তিকার। ভালবাসার বিয়ে ছিল না। বাড়ি থেকে দেখাশোনা করেই হয় বিয়ে। বিয়ের বছর খানেকের মাথায় মা হন স্বস্তিকা। তবে তারও এক বছর পর সম্পর্কের অবনতি হওয়ায় সংসার ছেড়ে চলে আসেন স্বস্তিকা। না, আর ফিরে যাননি। বিচ্ছেদও নেওয়া হয়নি। এই দীর্ঘ ২৫ বছর নানা সম্পর্কে জড়ালেও আর বিয়ে করেননি স্বস্তিকা। 

প্রমিত সেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে। তাঁর সঙ্গে যোগাযোগই নেই স্বস্তিকার। পরবর্তীতে আর একসঙ্গে দেখাও যায়নি। কিন্তু বিয়ে তো মিথ্যে নয়! তাই তাঁর শাঁখা-পলা পরিহিতা পোস্ট দেখে কটাক্ষকারী যখন একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছেন, ঠিক তখনই স্বস্তিকা বললেন, "শ্যুটিং বলে একটা কাজ আমি করি। এবং আমি বিবাহিত।’ 

বিবাহিত না হওয়া সত্ত্বেও মাঝেমধ্যেই সিঁদুর পরতেন লতা মঙ্গেশকর। রেখার সিঁথিতে আজও দেখা যায় সিঁদুরের ছোঁয়া। আমজনতার চোখে রেখা 'বিধবা'। ওদিকে লতার কথা সঙ্গীতের প্রতি ভালবাসা থেকেই তাঁর এই সিঁদুর পরা। কিছু দিন আগেই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী বিবাহ বিচ্ছিন্না হওয়া সত্ত্বেও সিঁদুর পরেছিলেন। জানিয়েছিলেন, প্রসাধনীর অঙ্গ হিসেবেই তাঁর ওই সিঁদুর পরা। তবে স্বস্তিকা সাফ জানালেন, তিনি বিবাহিত, তাই সিঁদুর পরায় শৃঙ্খল নেই অভিনেত্রীর। 


```