Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মায়ের শাড়ি-গয়না পরে বিয়ে স্বরার, ঢোলের তালে নাচলেন নবদম্পতি, দেখুন ছবি

দ্য ওয়াল ব্যুরো: ১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রেমিক ফাহাদ আহমেদের সঙ্গে চুপিচুপি বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker)। রেজিস্ট্রি বিয়ের (registered marriage) পর সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এই খবর প্রকাশ্যে এনেছেন তি

মায়ের শাড়ি-গয়না পরে বিয়ে স্বরার, ঢোলের তালে নাচলেন নবদম্পতি, দেখুন ছবি

শেষ আপডেট: 17 February 2023 10:25

দ্য ওয়াল ব্যুরো: ১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রেমিক ফাহাদ আহমেদের সঙ্গে চুপিচুপি বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker)। রেজিস্ট্রি বিয়ের (registered marriage) পর সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এই খবর প্রকাশ্যে এনেছেন তিনি। সেই ছবি, ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে ঢোলের তালে তালে নবদম্পতিকে নাচ করতেও দেখা গিয়েছে। এরপর বৃহস্পতিবার নিজের কনের সাজের ছবি পোস্ট করে ক্যাপশনে স্বরা লেখেন, “রেজিস্ট্রির সময় মায়ের শাড়ি ও গয়না পরেছিলাম। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আমাদের বিয়ে হল। দুই পরিবারের ভালবাসা ও আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করলাম।”

https://twitter.com/ReallySwara/status/1626425074080436227?s=20

উল্লেখ্য, স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ মহারাষ্ট্র যুব সমাজবাদী পার্টির ইউনিট প্রেসিডেন্ট। অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরেই তাঁর পরিচয়। এমনিতে রাজনীতির জগতে স্বরা ভাস্করের অবাধ বিচরণ। দেশের বর্তমান শাসকদলের বিরুদ্ধে একাধিকবার নিজের স্বর তুলেছেন অভিনেত্রী স্বরা। এমনকী মাসখানেক আগে রাহুল গান্ধীর সঙ্গে ‘ভারত জোড়ো যাত্রা’-তে পা মেলাতেও দেখা যায় তাঁকে। আর এবার বিয়েও করলেন এক আদ্যোপান্ত রাজনৈতিক ব্যক্তিকে।

এদিকে বিয়ের পরদিন শুক্রবার সকালে একটি গ্রুপ ফোটো সামাজিক মাধ্যমে পোস্ট করেন স্বরা। সেখানে দুই পরিবারকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছিলেন নতুন বর-কনেও। এর পাশাপাশি স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের সুবিধা নিয়েও কিছু কথা লেখেন স্বরা। বলেন, “আমাদের দেশে ভালবাসাকে পরিণতি দেওয়ার জন্য এমন কিছু আইন যে রয়েছে, এতে আমি ধন্য এবং খুবই খুশি। আমরা নিজেদের পছন্দমতো সঙ্গী নির্বাচন করতে পারি, তাঁকে বিয়ে করতে পারি- এগুলো যেন বিশেষ সুবিধা না হয়, বরং স্বাভাবিক নিয়মেই যেন সবাই সেই অধিকার পায়।"

গোপনে বিয়ে করলেন স্বরা ভাস্কর, পাত্রের পরিচয় জানেন?


```