Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বিনোদন ‘প্ল্যাটারে’ একগুচ্ছ প্রোজেক্ট নিয়ে আজকের সন্ধ্যা সাজাতে চলেছে এসভিএফ

নতুন বছরে এসভিএফ-হইচইয়ের ‘বিনোদন প্ল্যাটার’-এ কী কী সাজানো রয়েছে, তার কিছুটা ঝলক প্রকাশ্যে এসেছে।

বিনোদন ‘প্ল্যাটারে’ একগুচ্ছ প্রোজেক্ট নিয়ে আজকের সন্ধ্যা সাজাতে চলেছে এসভিএফ

গল্পের পার্বণ ১৪৩২

শেষ আপডেট: 28 February 2025 14:37

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে এসভিএফ-হইচইয়ের (SVF-HOICHOI) ‘বিনোদন প্ল্যাটার’-এ কী কী সাজানো রয়েছে, তার কিছুটা ঝলক প্রকাশ্যে এসেছে। যেমন দেব অভিনীত, ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’ মুক্তি পেতে চলেছে এ বছর। কিংবা চন্দ্রাশিস রায় পরিচালিত ‘কাকাবাবু’, যে ছবিতে এই প্রথমবার ‘কাকাবাবু’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ‘সৃজিতহীন’ হয়েই  ‘বিজয়নগরের হীরেখুঁজতে বেরবেন। মিমি চক্রবর্তী হয়ে উঠবেন ‘ডাইনি’। এখানেই শেষ নয় পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘ভোগ’-এ এই প্রথনবার অভিনয় করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। (SVF-HOICHOI)

তবে, আজ অর্থাৎ শুক্রবার সন্ধে সাড়ে পাঁচটায় এসভিএফ আয়োজিত ‘গল্পের পার্বণ’ থাকছে আরও বেশি কিছু। শুধু এই ছবিগুলোর ঘোষণা থাকছে না। রয়েছে সিনে অথবা ওয়েবসিরিজ প্রেমীদের কাছে থাকবে আরও বাড়তি কিছু। কী কী থাকতে ঘোষণা তালিকায়। শোনা যাচ্ছে, আবার গুপ্তধনের সন্ধানে খোঁজ শুরু হবে ট্রায়োর। সোনাদা, আবির এবং ঝিনুক। ছবির নাম ‘সপ্তডিঙার গুপ্তধন’। অভিনয়ে করছেন অনুজয় চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে থাকছেন শ্রেয়া ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য ও ব্রত বন্দ্যোপাধ্যায়। বহু বছর পর এসভিএফের প্রযোজনায় ‘সন্তান’ ছবিতে ফিরলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালক হতে চলেছ অদিতি রায়। একেবারে নতুন চরিত্রে, নতুন ছবি-সিরিজের ঘোষণাতে নাম জুড়তে পারে শুভশ্রীর। (SVF-HOICHOI)

বেশ কয়েক বছর ধরে নারীকেন্দ্রিক সিরিজ প্রযোজনার দায়িত্ব নিয়েছে এসভিএফ। তেমন বেশ কিছু নারীকেন্দ্রিক সিরিজ আসতে চলেছে এবার হইচই-এর প্ল্যাটফর্মে। শোনা যাচ্ছে, অদিতি রায়, পরিচালনা ছাড়াও, শো-ক্রিয়েটর হিসাবেও থাকছেন একটি প্রোজেক্টে। অভিনয় করছেন মানালি মনীষা দে, সুহোত্র মুখোপাধ্যায় ও সৃজলা। এও শোনা যাচ্ছে,  দেবালয় ভট্টাচার্য, সায়ন্তন ঘোষালের প্রোজেক্টর ঘোষণাও হতে পারে আজ।


```