Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বার্বি-পিঙ্ক শাড়িতে পুজোয় হাজির সুস্মিতা, ধুনুচি নাচ করলেন! 'মিস চাঁদনি' সাজল বড় মেয়ে

সপ্তমীর সন্ধ্যায় মুম্বইয়ের নতুনপল্লী সর্বজনীন দুর্গোৎসবে হাজির হয়েছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স।

বার্বি-পিঙ্ক শাড়িতে পুজোয় হাজির সুস্মিতা, ধুনুচি নাচ করলেন! 'মিস চাঁদনি' সাজল বড় মেয়ে

শেষ আপডেট: 22 October 2023 13:26

দ্য ওয়াল ব্যুরো: স্টাইলের ব্যাপারে বঙ্গতনয়া সুস্মিতা সেন বরাবরই অতুলনীয়া। সাবেকিয়ানার সঙ্গে কীভাবে আধুনিক লুক মেলাতে হয়, তা তিনি খুব ভাল করে জানেন। সম্প্রতি দুই মেয়ে রেনে এবং আলিশাকে সঙ্গে করে দুর্গাপুজোর মণ্ডপে হাজির হলেন তিনি। এদিন বার্বি-পিঙ্ক বাঁধনি প্রিন্টের শাড়ি পরেছিলেন  বঙ্গতনয়া। ছিমছাম সাজ আর গ্ল্যামারে সুস্মিতাই যেন এদিনের শো-স্টপার। হাতে ধুনুচি নিয়ে নাচও করলেন দিব্যি। সেই ছবি, ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। 

সপ্তমীর সন্ধ্যায় মুম্বইয়ের নতুনপল্লী সর্বজনীন দুর্গোৎসবে হাজির হয়েছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স। সপ্তমীর লুকের জন্য 'তালি' অভিনেত্রী বেছে নিয়েছিলেন উজ্জ্বল গোলাপি রঙের বাঁধনির কাজ করা শাড়ি। সঙ্গে ম্যাচিং ব্লাউজ। এদিন পনিটেল করে চুল বেঁধে রেখেছিলেন সুস্মিতা। কানে পরেছিলেন বড় ঝোলা দুল। হাতে বালা। ঠোঁটে লাগিয়েছিলেন সফ্ট পিঙ্ক লিপস্টিক আর গ্লস। 

তবে চমক ছিল সুস্মিতার বড় মেয়ে রেনের লুকে। এদিন 'ম্যায় হুঁ না' ছবিতে মায়ের আইকনিক চরিত্র মিস চাঁদনির মতো সেজেছিলেন রেনে। 

View this post on Instagram

A post shared by Renée Sen (@reneesen47)

এদিনের অনুষ্ঠানে ধুনুচি নাচ করেন সুস্মিতা। ছবিও তোলেন সকলের সঙ্গে। কাকতলীয়ভাবে সপ্তমীতে কাজলও বেছে নিয়েছিলেন পিঙ্ক লুক। গোলাপি শিফন শাড়িতে মুখোপাধ্যায় বাড়ির পুজোয় হাজির হয়েছিলেন অজয়-পত্নী। সিঁথি কেটে চুল বেঁধে খোঁপা করে তাতে গোলাপি ফুল লাগিয়েছিলেন। গলায় স্টেটমেন্ট নেকপিস। বলা বাহুল্য, দুর্দান্ত লাগছিল তাঁকেও।


```