Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন, হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি! প্রাক্তন বিশ্বসুন্দরী কেমন আছেন

দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগেই হৃদরোগে (heart attack) আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। তবে বর্তমানে অ্যাঞ্জিওপ্লাস্টির (angioplasty) পর সুস্থ আছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে নিজেই সে খবর জ

হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন, হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি! প্রাক্তন বিশ্বসুন্দরী কেমন আছেন

শেষ আপডেট: 2 March 2023 12:27

দ্য ওয়াল ব্যুরো: দিনকয়েক আগেই হৃদরোগে (heart attack) আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। তবে বর্তমানে অ্যাঞ্জিওপ্লাস্টির (angioplasty) পর সুস্থ আছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে নিজেই সে খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

সুস্মিতা বলেন, কিছুদিন আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বিপদ বুঝে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসায় হৃদরোগ ধরা পড়ে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। বসানো হয় স্টেন্টও। অভিনেত্রীর থেকে এই কথা শুনে স্বভাবতই বিচলিত হয়ে পড়েন তাঁর ভক্তরা। তবে সবাইকে আশ্বস্ত করে সুস্মিতা এও জানান যে এখন তিনি সুস্থ আছেন।

বৃহস্পতিবার বিকেলে বাবা সুবীর সেনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সুস্মিতা সেন। ক্যাপশনে লেখেন, "আমার বাবা বলেন, তোমার হৃদয় সবসময় আনন্দিত ও সাহসী রাখো। যখন তোমার আমাকে দরকার হবে, তখনই আমি তোমার পাশে দাঁড়াবো সোনা।" এরপরেই সুস্মিতা নিজের অসুস্থতার খবর সকলকে জানান। একইসঙ্গে নিজের কার্ডিওলজিস্টকেও ধন্যবাদ জানান অভিনেত্রী।

সুস্মিতা আরও লেখেন যে, "এই পোস্টটি তাঁদের জন্য যাঁরা আমার শুভাকাঙ্খী ও আমাকে ভালবাসেন। ওই কঠিন সময়ে যে ক'জন কাছের মানুষ আমার খোঁজ নিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। এ খবর জানাতেই পোস্ট করলাম যে, এখন সব ঠিক আছে। তোমাদের সবাইকে আমি ভালবাসি। দুগ্গা দুগ্গা।"

বিকিনি শ্যুটের পর শেষ হতে বসেছিল শর্মিলার কেরিয়ার! কোন জাদুবলে বাঁচিয়ে দেন টাইগার


```