Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মাত্র ৯ মাস আগে নিজের স্বপ্নের কথা লিখেছিলেন সুশান্ত! স্বপ্নেরা রয়ে গেছে, চিরঘুমে স্বপ্ন দেখার মালিক

দ্য ওয়াল ব্যুরো: বেশি দিন আগে নয়, মাত্র মাস নয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন তরুণ অভিনেতা। লাইক-কমেন্টে ভরে গিয়েছিল সে পোস্ট। কত মানুষ তাতে কত কথা বলেছিলেন! সে পোস্টে ছিল, জীবনের ৫০টি স্বপ্নের তালিকা। যা যা করার ইচ্ছা রয়েছে তাঁর

মাত্র ৯ মাস আগে নিজের স্বপ্নের কথা লিখেছিলেন সুশান্ত! স্বপ্নেরা রয়ে গেছে, চিরঘুমে স্বপ্ন দেখার মালিক

শেষ আপডেট: 15 June 2020 03:00

দ্য ওয়াল ব্যুরো: বেশি দিন আগে নয়, মাত্র মাস নয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন তরুণ অভিনেতা। লাইক-কমেন্টে ভরে গিয়েছিল সে পোস্ট। কত মানুষ তাতে কত কথা বলেছিলেন! সে পোস্টে ছিল, জীবনের ৫০টি স্বপ্নের তালিকা। যা যা করার ইচ্ছা রয়েছে তাঁর, তাই তাই তালিকা করে সাজিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। স্বপ্নের মালিক চিরঘুমের দেশে চলে গেলেন কাল সকালে। নিজের হাতে শেষ করে দিলেন নিজেকে, শেষ করে দিলেন সমস্ত স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনাদের। সেই স্বপ্নের তালিকায় এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়। সেই সঙ্গে বাড়ছে সকলের আফশোস! এত স্বপ্ন বুকে নিয়ে মানুষটা চলে গেলেন!

अभिनेता की मौत के बाद सुशांत सिंह ...

বলিউড থেকে রাজনৈতিক মহল, খেলোয়াড় জগৎ থেকে ছাত্রছাত্রী-- সুশান্তের গুণমুগ্ধ অনুরাগীদের কেউই এই অকালমৃত্যুটা যেন মেনে নিতে পারছেন না। মাত্র ৩৪ বছর বয়সে এমন ভাবে এক দক্ষ ও প্রতিভাসম্পন্ন অভিনেতার মৃত্যু, তাও আবার আত্মহননের মতো চরম পথে-- কেউ যেন হিসেব মেলাতে পারছেন না। কেউ প্রশ্ন তুলছেন কোন কারণে এমন অবসাদে তলিয়েছিলেন তরুণ অভিনেতা, কারও ব্যাখ্যা সব থাকলেও কাছের বন্ধু ছিল না তাঁর। ঠিক কী কী স্বপ্ন ছিল সুশান্তের? প্লেন ওড়াতে চাইতেন সুশান্ত, আইরন ম্যান ট্রিল্যাথনের জন্য প্রশিক্ষণ নিতে চেয়েছিলেন, বাঁ-হাতে ক্রিকেট টুর্নামেন্ট খেলতে চেয়েছিলেন, ট্রেনে করে গোটা ইউরোপ ঘুরতে চেয়েছিলেন, ১০০ পড়ুয়াকে নাসার ওয়ার্কশপে পাঠাতে চেয়েছিলেন। সুশান্ত নিজে অ্যাস্ট্রোনট হতে চাইতেন, তাঁর একটি টেলিস্কোপও আছে। তাই দিয়ে তারা দেখতেন তিনি।

সুশান্ত চেয়েছিলেন নারী সনির্ভরতার কোনও কাজ করতে, মেয়েদের সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ দিতেও চেয়েছিলেন। ছোটদের নাচ শেখাতে চেয়েছিলেন। মার্শাল আর্টসে রীতিমতো ডিগ্রী রয়েছে সুশান্তের। ওয়েস্টার্ন ডান্স (সালসা) নিয়েও ট্রেনিং নিয়েছেন তিনি। সেগুলোই কাজে লাগাতে চেয়েছিলেন। আর চেয়েছিলেন কোনও এক বিশ্বচ্যাম্পিয়ানের সঙ্গে দাবা খেলতে। একটা ল্যাম্বর্গিনি গাড়িও কিনতে চেয়েছিলেন। ইচ্ছে ছিল গিটার শেখার, জ্বলন্ত আগ্নেয়গিরির ছবি তোলার। যে মানুষটি এত স্বপ্ন দেখেছিলেন এবং লিখে রেখেছিলেন মাত্র ৯ মাস আগে, তিনি কীভাবে নিজের হাতে সব শেষ করে দিতে পারেন! এই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে নেটিজেনদের। এই তালিকায় থাকা কোন কোন স্বপ্নগুলো সুশান্ত পূরণ করতে পারতেন? কোনগুলোই বা থেকে যেত তাঁর অধরা! এই উত্তর আর কখনও মিলবে না।

```