Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সুশান্ত সিংহের পরিবার নেপোমিটারে আলিয়া ভট্টের ছবিকে মাপল, রেটিং দিল ৯৮% নেপোটিস্টিক

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর পরই তাঁর পরিবারের মধ্যে ক্ষোভ উগরে উঠেছে বলিউডের একাংশ রাঘববোয়ালের বিরুদ্ধে। রাগ এতোটাই যে সুশান্তের ভগ্নিপতি বিশাল কৃতি একটি ওয়েবসাইট শুরু করেছেন। তার নাম রেখেছেন—‘ন

সুশান্ত সিংহের পরিবার নেপোমিটারে আলিয়া ভট্টের ছবিকে মাপল, রেটিং দিল ৯৮% নেপোটিস্টিক

শেষ আপডেট: 3 July 2020 02:10

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর পরই তাঁর পরিবারের মধ্যে ক্ষোভ উগরে উঠেছে বলিউডের একাংশ রাঘববোয়ালের বিরুদ্ধে। রাগ এতোটাই যে সুশান্তের ভগ্নিপতি বিশাল কৃতি একটি ওয়েবসাইট শুরু করেছেন। তার নাম রেখেছেন—‘নেপোমিটার’। সেই নেপোমিটার বিষ্যুদবার আলিয়া ভাটের নতুন ছবি ‘সড়ক-২’–কে রিভিউ করে নাকি দেখেছে তা নেপোটিজমে দুষ্ট! তাই নেপোমিটার সেই ছবিকে ৯৮ শতাংশ ‘নেপোটিসটিক’ রেটিং দেওয়া হয়েছে।

Sushant Singh Rajput's family alleges Shekhar Suman, friend ...

বাংলায় বহুদিন ধরে প্রচলিত প্রবাদ হল—‘নেপোয় মারে দই!’ যার মানে কোনও এক সুযোগসন্ধানী ছলে বলে কৌশলে সুযোগ নিয়ে চলে গিয়েছে। ইংরেজিতে ‘নেপোটিজম’ শব্দের অর্থ ‘স্বজনপোষণ’। তার সঙ্গে সরাসরি বাংলার নেপো-র সম্পর্ক নেই। তবে সম্প্রতি সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম শব্দটিই বড় বিতর্ক হিসাবে উঠে এসেছে রূপোলি পর্দার নিচে থাকা সমাজে। এবং কেউ কেউ বলছেন, এর সঙ্গে নাকি বাংলার নেপো-র একটা মিলও পাওয়া যাচ্ছে। অভিযোগ, এই নেপোটিজমও হল এক প্রকার ছল ও বলের প্রদর্শন। এবং তার জোরে প্রকৃত প্রতিভাকে সুযোগ না দিয়ে কিছু নেপো দই মেরে যাচ্ছেন। https://twitter.com/nepometer/status/1275957679199064064 সুশান্তের অনুরাগী ও ফ্যানেদের অভিযোগ বলিউডে স্বজনপোষণের কারণেই তিনি ভাল কাজ পাচ্ছিলেন না। সেই কারণেই হতাশায় ভুগছিলেন। বস্তুত সেই অভিযোগের উপর ভিত্তি করেই সুশান্তের পরিবার নতুন ওয়েবসাইটটি তৈরি করেছেন। যার উদ্দেশ্য স্বজনপোষণের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা। তার শিরোনামে লেখা হয়েছে—‘তথ্য দিয়ে স্বজনপোষণের বিরুদ্ধে লড়াই করুন।’ https://twitter.com/nepometer/status/1278552144896016384 সংবাদমাধ্যমকে তারা জানিয়েছে, এই ওয়েবসাইট যারা পরিচালন করেন তাঁরা নতুন যে সব ছবি মুক্তি পেয়েছে বা পাচ্ছে তা খতিয়ে দেখছেন। এই সব ছবিতে যে কলাকুশলীরা কাজ করেছেন, তাঁরা যোগ্যতার কারণে সুযোগ পেয়েছেন, নাকি প্রভাব বা খুঁটির জোরের কারণে তা বিচার করে দেখা হচ্ছে। তাতেই দেখা গিয়েছে আলিয়া ভাট অভিনীত নতুন এই ছবি নির্মাণের পিছনে স্বজনপোষণের বিশাল চিত্রনাট্য রয়েছে। তাই সগৌরবে তা ৯৮ শতাংশ নেপোটিস্টিক রেটিং পেয়েছে।

নেপোমিটারের কর্ণধারদের কথায়, তাঁরা পাঁচটি বিষয়ে কোনও ছবিকে বিবেচনা করে দেখছেন—প্রযোজনা, পরিচালনা, মুখ্য ভূমিকায় থাকা অভিনেতা, চিত্রনাট্যকার এবং সহ অভিনেতা। তাতে দেখা গিয়েছে, এই ছবির সঙ্গে প্রায় সবাই বলিউডের প্রভাবশালী পরিবারের সঙ্গে যুক্ত। যেমন ছবির চিত্রানাট্যকার ও পরিচালক মুকেশ ভাট। তাঁর মেয়ে আলিয়া ভাট ছবির হিরোইন। হিরো আদিত্য রায় কাপুর হলেন প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের ভাই। সে ছাড়াও রয়েছেন সুনীল দত্তের ছেলে সঞ্জয় দত্ত, মহেশ ভাটের আরেক মেয়ে পুজা ভাট এবং মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদান। ছবির প্রযোজক মহেশ ভাটের দাদা মুকেশ ভাট।

```