সঞ্জয়ের বোন মন্দিরা কাপুর সম্প্রতি একটি আবেগঘন পোস্ট করেছেন সমাজমাধ্যমে। ছোটবেলার কিছু ছবির পাশাপাশি তিনি জানিয়েছেন, গত চার বছর ভাইয়ের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি।
.jpg.webp)
সঞ্জয় কাপুর
শেষ আপডেট: 23 June 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী ও ব্যবসায়ী সঞ্জয় কপূর। মৌমাছির হুল গলায় আটকে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পর থেকেই তাঁকে ঘিরে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার সামনে এল তাঁর পারিবারিক সম্পর্ক ঘিরে এক অজানা দিক।
সঞ্জয়ের বোন মন্দিরা কাপুর সম্প্রতি একটি আবেগঘন পোস্ট করেছেন সমাজমাধ্যমে। ছোটবেলার কিছু ছবির পাশাপাশি তিনি জানিয়েছেন, গত চার বছর ভাইয়ের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। আর তাই ভাইয়ের মৃত্যুতে শুধুই শোক নয়, অনুশোচনায় ভেঙে পড়েছেন তিনি।
মন্দিরা লেখেন, “আমার আর দাদার মধ্যে একটা ছোট সমস্যা এতটাই বড় হয়ে দাঁড়িয়েছিল, কারণ ছিল শুধু আমিত্ব। তবে এই দূরত্ব আমাদের সম্পর্কের সত্যতাকে অস্বীকার করতে পারে না।” তিনি জানান, শৈশবে তাঁদের তিন ভাইবোন মিলে কাটানো দিনগুলো ছিল আনন্দে ভরপুর। “আমরা রাত জেগে গল্প করতাম, লুকিয়ে বাইরে যেতাম, একে অপরের গোপন কথা ভাগ করে নিতাম,” স্মৃতিচারণ করেছেন মন্দিরা।
সঞ্জয়ের আরও এক বোন রয়েছেন। তাঁদের দু’জনের কাছেই ছোটবেলার দাদা ছিলেন নির্ভরতার প্রতীক। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে সঞ্জয়ের সঙ্গে মন্দিরার সম্পর্ক ছিল ছিন্ন।
এই অন্ধকার সময়েই মন্দিরার উপলব্ধি—“শেষে যা হল, তা ভয়ঙ্কর। কিন্তু আমি জানি, ও জানত আমি ওকে কতটা ভালবাসি।” শেষবার দাদাকে দেখতে না পারার বেদনা আজও তাঁকে দগ্ধ করছে। তিনি লিখেছেন, “শেষবার দেখতে পেলে, যে কোনও মূল্য দিতে রাজি ছিলাম। ওকে বলতে চাই—ভীষণ ভালবাসি তোকে।” অভিমান ভাঙেনি জীবদ্দশায়, মৃত্যু ভেঙে দিল সম্পর্কের দূরত্ব।