Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

কবে বিয়ের পিঁড়িতে বসছেন আথিয়া-রাহুল! জানালেন সুনীল শেট্টি

দ্য ওয়াল ব্যুরো: খুব শিগগিরই আথিয়া (Athiya Shetty) ও রাহুলের (KL Rahul) বিয়ে হবে। দুজনে ফাঁকা সময় বের করতে পারলেই শুভ কাজটি সেরে ফেলা হবে। সংবাদমাধ্যমের সামনে এবার এমন কথাই বললেন বলিউড তারকা সুনীল শেট্টি (Sunil Shetty)। বললেন, ‘ওরা নিজ

কবে বিয়ের পিঁড়িতে বসছেন আথিয়া-রাহুল! জানালেন সুনীল শেট্টি

শেষ আপডেট: 24 August 2022 08:26

দ্য ওয়াল ব্যুরো: খুব শিগগিরই আথিয়া (Athiya Shetty) ও রাহুলের (KL Rahul) বিয়ে হবে। দুজনে ফাঁকা সময় বের করতে পারলেই শুভ কাজটি সেরে ফেলা হবে। সংবাদমাধ্যমের সামনে এবার এমন কথাই বললেন বলিউড তারকা সুনীল শেট্টি (Sunil Shetty)। বললেন, ‘ওরা নিজেদের জগতে খুবই ব্যস্ত এখন। কাজের চাপ কমলেই বিয়ের কথা ভাববে দুজনে।’

অভিনেতা আথিয়া শেট্টি ও জাতীয় দলের ক্রিকেটার কেএল রাহুলের সম্পর্কের কথা এখন আর কারও অজানা নয়। বেশ কয়েক বছর ধরেই একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন এই যুগল। বিগত কয়েক মাস যাবৎ প্রায়শই শোনা যাচ্ছিল যে শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাহুল-আথিয়া। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন সুনীল শেট্টি। কবে বিয়ে হবে আথিয়া ও রাহুলের, নিজেই জানালেন সেই খবর।

ফের কোভিড-আক্রান্ত বিগ বি! চিন্তায় অনুরাগীরা

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল শেট্টি জানিয়েছেন, ‘আথিয়া ও রাহুল যখন বিয়ের সিদ্ধান্ত নেবে, তখনই বিয়ে হবে। রাহুলের সামনে এখন বিশাল চাপ। দু’দিন পর এশিয়া কাপ আছে। এরপর ওয়ার্ল্ড কাপ আছে, বিদেশ ট্যুর আছে। খুবই টাইট শিডিউল। যখন দুজনে ব্রেক পাবে, তখনই বিয়ে করবে। নিজেরাই বিয়ের পরিকল্পনা করে নেবে।

তবে দুজনের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে যে, আগামী তিন মাসের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আথিয়া ও রাহুল। ইতিমধ্যেই দুই পরিবারে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। মুম্বইয়ে দুই পরিবারের তরফ থেকেই হবে গ্র্যান্ড সেলিব্রেশন। এমনকি, নিজেদের নতুন অ্যাপার্টমেন্টও বুক করে ফেলেছেন এই কাপল। বি টাউনে জোর গুঞ্জন, খুব শীঘ্রই আথিয়া সেই খবর শেয়ার করবেন।


```