Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কোটিপতি হয়েও রাস্তার ধারে কাপড় কাচছেন 'কমেডি কিং' সুনীল গ্রোভার, ভিডিও ভাইরাল

রাস্তার ধারে বসে নিজেই কাপড় কাচছেন ‘কমেডি কিং’ সুনীল গ্রোভার!

কোটিপতি হয়েও রাস্তার ধারে কাপড় কাচছেন 'কমেডি কিং' সুনীল গ্রোভার, ভিডিও ভাইরাল

সুনীল গ্রোভার

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 February 2026 11:15

দ্য ওয়াল ব্যুরো: কৌতুকাভিনেতা হিসেবে সুনীল গ্রোভার-এর (Sunil Grover) জনপ্রিয়তা বলিউডে এখন আকাশছোঁয়া। দ্য কপিল শর্মা শো-এর হাত ধরে রাতারাতি দর্শকদের ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠলেও, শুধুমাত্র সেই সাফল্যের ওপর ভর করে থেমে থাকেননি তিনি। নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রমে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছেন।

সম্প্রতি আমির খান-এর মিমিক্রি করে সোশ্যাল মিডিয়ায় তুমুল সাড়া ফেলেছিলেন তিনি। তাঁর অভিনয় দেখে অবাক হয়ে গিয়েছিলেন খোদ ‘মিস্টার পারফেকশনিস্ট’ও। তবে তারকাখ্যাতির চূড়ায় পৌঁছেও সুনীল বরাবরই মাটির মানুষ। সেলেব দুনিয়ার চাকচিক্য তাঁকে বদলাতে পারেনি। তাঁর সহজ-সরল জীবনযাপনই বারবার মন জয় করেছে অনুরাগীদের।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে ধরা পড়েছে সেই সরলতারই আরেক ঝলক। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার ধারে বসে একেবারে সাধারণ মানুষের মতো টিউবওয়েলের জলে কাপড় কাচছেন সুনীল। নেপথ্যে বাজছে হেমন্ত মুখোপাধ্যায়-এর গাওয়া জনপ্রিয় গান ‘না তুম হামে জানো’। সেই গান গুনগুন করতে করতেই হাঁটু মুড়ে বসে, ফুরফুরে মেজাজে মেঠো রাস্তার ধারে কাপড় কাচতে দেখা যায় তাঁকে। এই ভিডিও এখন কার্যত ‘টক অফ দ্য টাউন’।

নেটিজেনদের একাংশের কথায়, কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও নিজের শিকড় ভুলে যাননি সুনীল। আর সেই কারণেই তিনি এতটা প্রিয়। জানা গিয়েছে, ভিডিওটি সম্ভবত তাঁর জন্মস্থান হরিয়ানা-র কোনও গ্রাম থেকেই সামনে এসেছে।

প্রসঙ্গত, বলিউডে প্রায় উনিশটি ছবিতে অভিনয় করেছেন সুনীল। ছোটপর্দাতেও তাঁর কাজের সংখ্যা ২০ থেকে ২৫টির মধ্যে। পাশাপাশি একাধিক ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। সলমন খান-এর সঙ্গেও তাঁর দারুণ সম্পর্ক রয়েছে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করে তিনি এখন প্রায় ২১ কোটি টাকার সম্পত্তির মালিক।

হরিয়ানাতেই জন্ম ও বেড়ে ওঠা সুনীলের। পরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, চণ্ডীগড় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। এরপর কর্মসূত্রে পাড়ি জমান মুম্বই-এ। বছরের পর বছর কঠোর পরিশ্রম করে সঞ্চিত অর্থে সেখানেই নিজের বাড়ি তৈরি করেছেন।


```