সুমন ছিলেন মুক্ত বিহঙ্গ। কোনও সম্পর্কের বাঁধনে তিনি থাকতে চাননি। লোকে বলত, সুমনের এমন লাগামহীন জীবন ফারহানকে সম্পর্কে বীতশ্রদ্ধ করে তোলে।

শেষ আপডেট: 26 July 2025 15:19
দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের শুরুতে বলিউডের চর্চায় ছিল এই নায়িকার নাম। তাঁর ধারালো লুকে মন জয় করে নেন বেশ কিছু ছবিতে। প্রতিভা থাকা সত্ত্বেও তিনি শীর্ষস্থানিয়া নায়িকা হতে পারেননি। বেশিদিন ধরে রাখতে পারেননি তাঁর চাহিদা। পেশাদার জীবনের থেকেও বেশি নাজেহাল হয়ে যান একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে। তাঁর আবেদনময়ী রূপে বহ্নিপতঙ্গের মতো ধরা দেন একের পর এক প্রভাবশালী পুরুষ।আর এই বহুগামী সম্পর্কের জেরেই তিনি ক্রমশ হারিয়ে যান বলিউড থেকে।তিনি সুমন রঙ্গনাথন (Suman Ranganathan)। 'অচেনা অতিথি' নামে বাংলা ডাবড ছবি করেও টলিউডেও বিশাল জনপ্রিয়তা পান সুমন। তাঁকে বাঙালিরা এই ছবি দিয়েই মনে রেখেছেন। কিন্তু এমন ভাবেই হারিয়ে গেলেন তিনি যে এখন আর কোনও খবরে নেই। আজ জন্মদিনে বিস্মৃত নায়িকার রঙিন গল্প।
ফারহান আখতার:
মডেলিং জীবনের শুরুতে সুমন জড়িয়ে পড়েছিলেন বিখ্যাত গীতিকার জাভেদ আখতারের পুত্র ফারহান আখতারের সঙ্গে। ১৯৯৭ সাল থেকে শুরু হয় তাঁদের সম্পর্ক। সুমন বয়সে বড় ছিলেন ফারহানের থেকে। কিন্তু ফারহানের কাছে তা কোনও সমস্যার কারণ ছিল না। কিন্তু সুমন ছিলেন মুক্ত বিহঙ্গ। কোনও সম্পর্কের বাঁধনে তিনি থাকতে চাননি। লোকে বলত, সুমনের এমন লাগামহীন জীবন ফারহানকে সম্পর্কে বীতশ্রদ্ধ করে তোলে। এক বছর পর ফারহান অধুনাকে বিয়ে করেন নেন এবং আর কখনও সুমনের সঙ্গে যোগাযোগ রাখেননি।

রাহুল রায়:
এরপর সুমনের সঙ্গে গভীর সম্পর্ক ছিল 'আশিকী' খ্যাত অভিনেতা রাহুল রায়ের। সুমনের কেরিয়ারের উন্নতিতে রাহুলের অনেক অবদান ছিল। 'ফরেব' ছবিতে ছিলেন তাঁরা। ছবির প্রয়োজনে সুইমিং কস্টিউম পড়তে সুমন চাননি। কারণ এটিই তাঁর প্রথম ছবি। সেসময়কার স্টেডি প্রেমিক রাহুল সুমনকে বোঝান সুইমিং কস্টিউম পড়ে এগিয়ে যেতে। ছবি রিলিজ করতেই হিট করে এবং সুমন এমন সাহসী পোশাক পরতে আরও স্বচ্ছন্দ হয়ে ওঠেন। তাঁদের বিয়ের কথাও পাকা হয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে ভেঙে যায় তাঁদের সম্পর্ক।

উরু প্যাটেল:
এরপর শিল্পপতি উরু প্যাটেলের সঙ্গে গভীর সম্পর্কে জড়ান সুমন। কিন্তু উরু নাকি সাইকো এবং ভীষণ পুরুষবাদী। এমন কথা বলে সম্পর্ক ভেঙে দেন সুমন। আসলে সুমনকে কেউ নিয়ন্ত্রণ করবে তা কখনওই তিনি চাননি।
গৌতম:
উরুকে তাড়িয়ে দেন একেবারে সুমন। এরপর তিনি বিয়ে করেন গৌতমকে। ২০০৮ সালে বেশ বেশি বয়সে বিয়ে করেছিলেন সুমন। কিন্তু এই বিয়ে তাঁদের টেকেনি।
বান্টি ওয়ালিয়া:
বান্টিকে বিয়ে করে শিরোনামে উঠে আসেন সুমন। একতা কাপুরের দেওয়া এক পার্টিতে বান্টি আর সুমনের দেখা নয়। সবাই বলত, আঠার মতো তাঁদের প্রেম। কিন্তু বিয়ের পরেই শুরু হয় সমস্যা। ব্যাগ গুছিয়ে বান্টির সংসার থেকে বেরিয়ে আসেন সুমন। বান্টি এক সাক্ষাৎকারে বলেছিলেন 'আমি সুমনকে অসীম স্বাধীনতা, ভালবাসা, ভরসা দিয়েছিলাম। কিন্তু সে সবকিছুর অপব্যবহার করল। আমার পরিবারের বিরুদ্ধে অপবাদ দিয়ে প্রতি মাসে ২ লাখ টাকা খোরপোশ দাবি করে সুমন। পালি হিলের বাড়ি, গাড়ি সবকিছু চাহিদা ছিল সুমনের'। এমনকি বান্টি সন্দেহ প্রকাশ করেছিলেন সুমনের সম্পর্ক হয় তাঁর তুতো ভাইয়ের সঙ্গে।

এখন কেমন আছেন এই গল্পের চরিত্ররা?
সুমন রঙ্গনাথন: এখন সুমন নিজের ছন্দে জীবন কাটাচ্ছেন। একাই আছেন। তবে ব্যক্তিগত আর পেশাদার জীবনে ব্যালেন্স করতে পারেন তিনি। চলতি বছর জুনে দ্বিতীয় বিয়ে করেছেন সুমন। তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী ইন্ডাস্ট্রির কেউ নন। তাঁর নাম সজন চিন্নাপ্পা। পেশায় কফি প্ল্যান্টার।

ফারহান আখতার: ফারহান এখন বলিউডের নামকরা পরিচালক। একাধিক ছবিতে তিনি জনপ্রিয়তা পেয়েছেন।
রাহুল রায়: হাতে কাজ নেই। তাঁর স্ত্রী রাজলক্ষ্মীর থেকে ডিভোর্স নিয়েছেন।
উরু প্যাটেল: আজ আর খবরে নেই। কোনও খোঁজ নেই।
বান্টি ওয়ালিয়া: আবার দ্বিতীয় বিবাহ করেছেন।
তাঁদের একটি কন্যা সন্তানও হয়েছে। এখন প্রোডাকশান হাউজ চালান তিনি।