Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সুচিত্রা, সুপ্রিয়া, মাধবী-- বাংলার তিন কিংবদন্তী মা হিসেবেও সফল, তাঁদের মেয়েরা আজ কেমন আছেন

স্টারকিড বলতে যা বোঝায়, এই কন্যেরা তাই। তাঁদের মায়েরা হলেন বাংলা ছবির সুপারস্টার অভিনেত্রী, তাঁরা লেজেন্ড। শ্রেষ্ঠ বাংলা ছবিগুলির নায়িকা তাঁরাই। নিজ কর্মে নিজ রূপে যেমন তাঁরা জনপ্রিয়তার শিখরে, শ্রদ্ধায় শ্রেষ্ঠা, তেমনই এই তিনজন আবার প্র

সুচিত্রা, সুপ্রিয়া, মাধবী-- বাংলার তিন কিংবদন্তী মা হিসেবেও সফল, তাঁদের মেয়েরা আজ কেমন আছেন

শেষ আপডেট: 14 May 2023 16:23

স্টারকিড বলতে যা বোঝায়, এই কন্যেরা তাই। তাঁদের মায়েরা হলেন বাংলা ছবির সুপারস্টার অভিনেত্রী, তাঁরা লেজেন্ড। শ্রেষ্ঠ বাংলা ছবিগুলির নায়িকা তাঁরাই। নিজ কর্মে নিজ রূপে যেমন তাঁরা জনপ্রিয়তার শিখরে, শ্রদ্ধায় শ্রেষ্ঠা, তেমনই এই তিনজন আবার প্রথমা উত্তম-নায়িকাও। মহানায়ক উত্তমকুমারের শ্রেষ্ঠতম রোম্যান্টিক নায়িকা তাঁরাই।

এই তিন দিকপাল নায়িকা হলেন সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী ও মাধবী মুখোপাধ্যায় (Suchitra Supriya Madhabi)। মায়েদের পরিচয় নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই মায়েদের মেয়েরা (Daughters) এখন কেমন আছেন? কতটা সফল তাঁরা লেজেন্ড মায়েদের সন্তান হিসেবে। এই মেয়েরাও আজ নিজেরা মা হয়ে গেছেন বহুদিন হল। কী করছেন এই তিন মায়ের মেয়েরা? মাতৃদিবসে (Mothers' Day Special) সেই তারকা মায়েদের মেয়েদের খোঁজ নিলেন শুভদীপ বন্দ্যোপাধ্যায়

সুচিত্রা কন্যা মুনমুন (Moonmoon Sen)

বাংলা ছবির মহানায়িকা সুচিত্রা সেন (Suchitra Sen)। স্টারডমের শিখরে তিনি বসে আছেন চিরকাল। যখন চুটিয়ে কাজ করেছেন তখন তো তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে, কিন্তু যখন তিনি লোকচক্ষুর আড়ালে, তখনও চার দশক তিনি তাঁর জনপ্রিয়তা অক্ষুন্ন রেখেছেন। সুচিত্রা সেন দেখিয়ে দিয়েছেন, আড়ালে থেকেও শিরোনামে থাকা যায়। তাই তো তিনি ইন্ডাস্ট্রির ম্যাডাম।

সুচিত্রা সেন চেয়েছিলেন তাঁর মেয়ে মুনমুন সিনেমায় নয়, পড়াশোনার জগতে থাকুক। মেয়েকে উচ্চশিক্ষিতা করেছিলেন সুচিত্রা। কিন্তু মুনমুন বিয়ের পর কী করবেন বাড়িতে বসে, ভেবে পাচ্ছিলেন না। ক'দিন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে শিক্ষকতা করার পরে স্বামী ভরত দেব বর্মণের মত নিয়ে মুনমুন চলে আসেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। একে মায়ের মেয়ে তার ওপর ভুবনভোলানো রূপের অধিকারিণী হওয়ায় মুনমুনের ছবিতে সুযোগ পেতে বেশি সময় লাগেনি। সুচিত্রা প্রথমে মেয়ের ছবির জগতে আসা মেনে না নিলেও পরে মেনে নেন।

কলকাতা ও বম্বে দু'জায়গাতেই তপন সিনহা, অরুন্ধতী দেবী, গুলজার,পার্থপ্রতিম চৌধুরী, দিলীপ মুখার্জী, অঞ্জন দত্তর ছবিতে কাজ করেছেন মুনমুন। মডেলিংয়েও ঝড় তোলেন তিনি। দুই দশকের বেশি মুনমুনের মেয়ে রিয়া আর রাইমাও প্রতিষ্ঠিত নায়িকা। রিয়ার বিয়ে দিয়েছেন মুনমুন।

নির্বাচনেও দাঁড়িয়েছিলেন মুনমুন। তবে এখন আর মুনমুন বেশি কাজ করতে চান না। কাজের চাপে স্বামীকে সময় দিতে পারেননি যৌবনে। তাই এখন স্বামীর সঙ্গেই সময় কাটাতে ভালবাসেন তিনি। খুব কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা ভাল ছবি ও নাটক দেখতে ভালবাসেন তিনি। ছবি করার ইচ্ছে আর রাখেন না। তবে ভাল চিত্রনাট্য পেলে ভেবে দেখবেন। অনেকেই বলেন, সুচিত্রার মেয়ে হয়েও মুনমুনকে ব্যবহার করতে পারেনি টলিউড থেকে বলিউড।

তবে মেয়ে হিসেবে মুনমুন খুবই ভাল এবং বাধ্য, তাই মায়ের অন্তরাল জীবন চার দশক ধরে রক্ষা করতে পেরেছেন তিনি। সেবায় হোক বা পরিচর্যায়, মায়ের পাশে আজীবন বন্ধুর মতো ছিলেন তিনি। আজ মা নেই, তবু মায়ের স্মৃতির যথাযোগ্য সম্মান করেন মুনমুন।

সুপ্রিয়া কন্যা সোমা (Soma Chatterjee)

সুচিত্রা সেন যখন সনাতনী সুন্দরী হিসেবে শিখরে, তখন তাঁর বিপরীত পথে হাঁটলেন সুপ্রিয়া চৌধুরী (Supriya Devi)। হলিউড হাওয়া টলিউডে যেন নিয়ে এলেন সুপ্রিয়া। সাহসী সাজে কাজের মিথ ভাঙলেন। টলিউডের শীর্ষস্থানীয়া নায়িকা হয়েও তিনি উত্তমকুমারকে ভালবেসে অনেক ত্যাগ করেন জীবনে। সমাজের চোখে সুপ্রিয়া 'আদার ওম্যান' হলেও, তাঁর মতো সাফল্যের শিখরে পৌঁছতে পেরেছেন কম জনই? তিনি ঋত্বিক কুমার ঘটকের নীতা।

সুপ্রিয়ার প্রথম স্বামী বিশ্বনাথ চৌধুরীর মেয়ে সোমা। কিন্তু উত্তম-সুপ্রিয়ার সংসারে সোমা উত্তমকুমারের মেয়ের পরিচয়েই বড় হন। সোমা তাই সোমা চ্যাটার্জী পদবী লেখেন। উত্তম-সুপ্রিয়ার হাত ধরেই ছবিতে আসেন সোমা। পরমাসুন্দরী সোমাকে 'কলঙ্কিনী কঙ্কাবতী' ছবিতে মিঠুন চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় দেখা গেছিল। রাজ কাপুর পর্যন্ত অফার দেন সোমাকে। তবে উত্তমকুমার চাননি সোমা রাজ কাপুরের ছবি করুক। সেটাই সোমার দুঃখ।

সোমার দু'টি পুত্র ও এক কন্যা। কন্যা সবার বড়। সোমার চলচ্চিত্র সফর খুব বেশি না এগোলেও তাঁর ছোট ছেলে শন বন্দ্যোপাধ্যায় এখন টলিউডের হার্টথ্রব হিরো। সোমার জীবন কিছুটা দোলাচলে কেটেছিল ছোট থেকেই, তাই তাঁর নিজের লড়াই ছিল অনেক কঠিন। সোমা এখন নিজের ছন্দে জীবন কাটান। মায়ের মৃত্যুর পর ছোট ছেলে শনের সঙ্গে থাকেন সোমা। সোমাও এখন দিদিমা। মেয়ের ছেলেমেয়েরা বিদেশ থেকে মাঝেমধ্যেই আসে।

মাধবী কন্যা মিমি ও ঝুমি

সত্যজিৎ রায়ের চারুলতা তিনি (Madhabi Mukherjee)। আবার ছদ্মবেশী থেকে শঙ্খবেলাতে উত্তম নায়িকা। মাধবী বিয়ে করেছিলেন সুদর্শন অভিনেতা নির্মল কুমারকে। তাঁদের দুই কন্যা মিমি ও ঝুমি। দুই মেয়েকে কখনও ছবির জগতে আনতে চাননি মাধবী। বাড়িতেও হতে দেননি ফিল্মি আলোচনা। এমনকি বাড়িতে ফিল্মি পার্টি থেকে মদ্যপান-- সবকিছু বাড়িতে নিষিদ্ধ করে দেন মাধবী, সন্তানদের মুক্তবিকাশের কথা ভেবেই। পড়াশোনার জগতে তাই থেকেছেন দুই মেয়ে। এমনকি সেলেব্রিটি মা-বাবার কন্যা হিসেবে যাতে পরিচিতি না হয়, সে জন্য বড় মেয়ের ভাল নাম বাদ দিয়ে ডাক নাম মিমি লিখে স্কুলে ভর্তি করিয়েছিলেন মাধবী। সেই নামই এখন তাঁর ভাল নাম।

তবে মুনমুন বা সোমার মতো ডানাকাটা সুন্দরী মিমি-ঝুমি ছিলেন না। তবু তো বাবা মা দু'জনেই যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রির শ্রেষ্ঠ মানুষ, তাঁদের মেয়েরা আসতেই পারতেন চলচ্চিত্রে। কিন্তু মাধবীর কঠোর শাসনে মেয়েরা ইচ্ছাপ্রকাশও করেননি ছবিতে আসার। মাধবী নিজে ছবি প্রযোজনা বা পরিচালনা করলেও মেয়েদের নেননি। মাধবী খুশি তাঁর মেয়েরা পড়াশোনার জগতে প্রতিষ্ঠিত বলে।

বড় মেয়ে মিমি অধ্যাপনা করেন। আর ছোট মেয়ে ঝুমি দুবাইতে থাকেন, স্কুল শিক্ষিকা। দুই মেয়েরই বহু বছর বিয়ে হয়ে গেছে। মিমি থাকেন তাঁর মেয়ে, স্বামী, সংসার নিয়ে, বাবা নির্মল কুমারের সঙ্গে। মাধবী নিজের শর্তে বাঁচেন, তাই আজও একা থাকেন তিনি। তবে মেয়েদের সদা পাহারা রয়েছে মায়ের প্রতি।

ফিল্মের অলিগলিতে নষ্ট না হয়েও মাথা উঁচু করে বাঁচা যায়, দেখিয়েছেন একলা মায়েরা


```