Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

TRP: ৫০০ পর্বের সেলিব্রেশনের মুখে আবারও টপার পরিণীতা, প্রথম পাঁচে কারা?

কিছুদিনের ওঠানামার পর ফের প্রথম স্থানে নিজের জায়গা ফিরে পেল ‘পরিণীতা’। ৬.৩ রেটিং পেয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে এই মেগা। খুব কাছাকাছি থেকেই টক্কর দিচ্ছে ‘পরশুরাম’ ও ‘জোয়ার ভাটা’—দুটিই ৬.০ রেটিং পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে।

TRP: ৫০০ পর্বের সেলিব্রেশনের মুখে আবারও টপার পরিণীতা, প্রথম পাঁচে কারা?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 2 April 2026 14:40

দ্য ওয়াল ব্যুরো: ছোটপর্দার লড়াইয়ে প্রতি সপ্তাহেই বদলায় সমীকরণ, আর সেই ছবিটাই স্পষ্ট হয়ে ওঠে টিআরপি (Bengali Serial TRP) তালিকায়। চলতি সপ্তাহের রেটিং প্রকাশ্যে আসতেই আবারও জমে উঠেছে ধারাবাহিকের প্রতিযোগিতা। 

কিছুদিনের ওঠানামার পর ফের প্রথম স্থানে নিজের জায়গা ফিরে পেল ‘পরিণীতা’। ৬.৩ রেটিং পেয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে এই মেগা। খুব কাছাকাছি থেকেই টক্কর দিচ্ছে ‘পরশুরাম’ ও ‘জোয়ার ভাটা’—দুটিই ৬.০ রেটিং পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে।

তৃতীয় স্থানে জায়গা ধরে রেখেছে ‘রাঙামতি তীরন্দাজ’ (৫.৯)। অন্যদিকে, প্রত্যাবর্তনের পরেও এখনও শীর্ষে পৌঁছতে পারেনি ‘তারে ধরি ধরি মনে করি’, ৫.৭ রেটিং নিয়ে চতুর্থ স্থানেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে। পঞ্চমে রয়েছে ‘ও মোর দরদিয়া’ (৫.৪)।

ষষ্ঠ স্থানে উঠে এসেছে ‘গঙ্গা’ (৫.৩), যেখানে সাহেব ভট্টাচার্য এবং হিয়া মুখোপাধ্যায়-এর জুটি ধীরে ধীরে দর্শকদের মন জয় করছে। সপ্তম স্থানে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (৫.২), আর অষ্টমে ‘কুসুম’ (৪.৯)।

তালিকার শেষের দিকে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’ (৪.৭) ও ‘কনে দেখা আলো’ (৪.৫), যথাক্রমে নবম ও দশম স্থানে।

তবে এই সপ্তাহে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। জীতু কমল ও শিরিন শিখা-এর এই ধারাবাহিক ৪.০ রেটিং নিয়ে সেরা দশের বাইরে ছিটকে গিয়েছে। একইভাবে ‘আমাদের দাদামণি’ (৪.৪)-ও জায়গা করে নিতে পারেনি টপ টেনে।

অন্যদিকে বিকেলের স্লটে আলাদা করে নজর কেড়েছে ‘বেশ করেছি প্রেম করেছি’, যা ২.৮ রেটিং পেয়ে ‘কম্পাস’ (২.৬)-কে পিছনে ফেলে নিজের স্লটে এগিয়ে রয়েছে।

সব মিলিয়ে, এই সপ্তাহের টিআরপি তালিকা স্পষ্ট করে দিল—দর্শকের মন জয় করতে হলে শুধু তারকা নয়, প্রয়োজন শক্তপোক্ত গল্প আর ধারাবাহিক নাটকীয়তা। সেই দৌড়েই এখন এগিয়ে ‘পরিণীতা’, আর বাকিরা মরিয়া হয়ে ছুটছে তাকে টপকানোর লক্ষ্যে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে এক মর্মান্তিক দুর্ঘটনায় হারাতে হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। টিআরপির তালিকায় তাঁর ধারাবাহিকও বর্তমান। তবে এই সপ্তাহে ভোল বাবা পার করেগা নম্বরের লড়াইয়ে আর থাকল না, বরং থেকে গেল, শত শত মানুষের আবেগে। 


```