Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

শুরুর আগেই বাধা ‘প্রতিজ্ঞা’র সফরে, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল রণজয়-অভীকার নতুন মেগা

মেগার শুরুর দিন এবং রাত সাড়ে ন'টার স্লটও চূড়ান্ত করে ফেলেছিল চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার, অর্থাৎ ৭ এপ্রিল থেকে এই মেগা সম্প্রচারের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে (Pratigya Serial Postponed Star Jalsha)।

শুরুর আগেই বাধা ‘প্রতিজ্ঞা’র সফরে, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল রণজয়-অভীকার নতুন মেগা

রণজয় বিষ্ণু ও অভীকা মালাকারের ‘প্রতিজ্ঞা’

পৃথা ঘোষ

শেষ আপডেট: 7 April 2026 17:04

দ্য ওয়াল ব্যুরো: স্টার জলসার পর্দায় নতুন ধারাবাহিকের মেলা। একগুচ্ছ নতুন গল্পের ভিড়ে দর্শকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) ও অভীকা মালাকারের (Abhika Malakar) ‘প্রতিজ্ঞা' (Pratigya Star Jalsha)। মেগার শুরুর দিন এবং রাত সাড়ে ন'টার স্লটও চূড়ান্ত করে ফেলেছিল চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার, অর্থাৎ ৭ এপ্রিল থেকে এই মেগা সম্প্রচারের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে (Pratigya Serial Postponed Star Jalsha)। টলিপাড়ার ঘনীভূত সংকটের জেরেই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল রণজয়-অভীকার এই নতুন জার্নি।

কিন্তু কেন এই হঠাৎ ছন্দপতন? ঘটনার নেপথ্যে রয়েছে টলিপাড়ার সাম্প্রতিক দুর্ঘটনা, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু। সম্প্রতি তালসারিতে শ্যুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে গিয়ে অকালপ্রয়াণ ঘটে অভিনেতার। এই মর্মান্তিক ঘটনা টলিউডের কলাকুশলীদের নিরাপত্তার অভাবকে ফের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। অভিযোগ উঠেছে, প্রযোজনা সংস্থার চরম অব্যবস্থা ও গাফিলতির কারণেই তরুণ অভিনেতাকে প্রাণ হারাতে হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে এবং অভিনেতা থেকে শুরু করে টেকনিশিয়ান - প্রত্যেকের নিরাপত্তার দাবিতে আজ মঙ্গলবার থেকেই টলিপাড়ায় শুরু হয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট। ফেডারেশন এবং শিল্পীমহলের দাবি স্পষ্ট, যতক্ষণ না উপযুক্ত নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে, ততক্ষণ কোনও কাজ হবে না। এই কর্মবিরতির সরাসরি প্রভাব পড়েছে ‘প্রতিজ্ঞা’র ওপর। শ্যুটিং বন্ধ থাকায় হাতে পর্যাপ্ত ব্যাঙ্কিং নেই, ফলে সম্প্রচার শুরু করা অসম্ভব হয়ে পড়েছে।

কী বলছে ‘প্রতিজ্ঞা’র প্রেক্ষাপট?

বিখ্যাত ব্যারিস্টার অভিমন্যু শঙ্কর রায়ের চরিত্রে এই মেগায় দেখা যাবে রণজয় বিষ্ণুকে। এক প্রভাবশালী পরিবারের ছেলে অভিমন্যু বিয়েতে ঘোর বিরোধী। প্রোমোতে তাঁর রাশভারী ব্যক্তিত্বের ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে। অন্যদিকে, গল্পের নায়িকা অভীকা মালাকার এখানে ‘ছুটিদিদি’। এক অনাথ আশ্রমের শিশুদের নিয়ে তাঁর জগত। কিন্তু বাইরে হাসি থাকলেও তাঁর চোখেমুখে লুকিয়ে রয়েছে ছোটবেলার হারিয়ে যাওয়া ভালবাসার খোঁজ। রণজয় ও অভীকা ছাড়াও এই ধারাবাহিকে স্বপ্নীলা চক্রবর্তীর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা রয়েছে।

শৈশবের সেই না-বলা কথা কি বড় বয়সে এসে পূর্ণতা পাবে? সব প্রতিকূলতা জয় করে কি জিতবে ভালবাসা? সেই উত্তর পাওয়ার জন্য দর্শকদের অপেক্ষা আপাতত আরও বাড়ল। শ্যুটিং জট না কাটলে ‘প্রতিজ্ঞা’ কবে পর্দার আলো দেখবে, তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই।


```