Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

স্টার জলসার নতুন ধারাবাহিক 'বালিঝড়', প্রেম-রাজনীতির মিশেলে গল্প বুনলেন লীনা-শৈবাল

দ্য ওয়াল ব্যুরো: ফের একসঙ্গে ছোটপর্দায় আসতে চলেছেন তৃণা সাহা ও কৌশিক রায়। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের নতুন সিরিয়ালে (serial) আবার অভিনয় করতে দেখা যাবে তাঁদের। ত্রিকোণ প্রেমের গল্পের উপর ভিত্তি করেই লেখা হয়েছে এই ধারাবাহিকের

স্টার জলসার নতুন ধারাবাহিক 'বালিঝড়', প্রেম-রাজনীতির মিশেলে গল্প বুনলেন লীনা-শৈবাল

শেষ আপডেট: 1 February 2023 12:01

দ্য ওয়াল ব্যুরো: ফের একসঙ্গে ছোটপর্দায় আসতে চলেছেন তৃণা সাহা ও কৌশিক রায়। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের নতুন সিরিয়ালে (serial) আবার অভিনয় করতে দেখা যাবে তাঁদের। ত্রিকোণ প্রেমের গল্পের উপর ভিত্তি করেই লেখা হয়েছে এই ধারাবাহিকের গল্প। এখানে এই তৃতীয় ব্যক্তির চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রাশিস রায়।

শুরু হতে চলা এই ধারাবাহিকের নাম 'বালিঝড়' (Balijhor)। যেখানে রাজনৈতিক প্রেক্ষাপটে ত্রিকোণ প্রেমের গল্প দেখা যাবে। প্রোমো দেখে দর্শকদের ধারণা, এই সিরিয়ালে কৌশিককে নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে। ইন্দ্রাশিসই যে সিরিয়ালে তৃণার নায়ক হবেন, ঝলক দেখে তেমনই ধারণা দর্শকদের। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে স্টার জলসায় (Star Jalsa) সম্প্রচার শুরু হবে ‘বালিঝড়’-এর।

লীনা গঙ্গোপাধ্যায়ের এই নতুন মেগা ‘বালিঝড়’-এর কাহিনি কেমন হতে চলেছে? প্রোমোয় দেখা গিয়েছে, এলাকার এক রাজনৈতিক নেতার মেয়ে ঝোড়া (তৃণা)। তাঁর বাবা সমুদ্র সেন নির্বাচন জেতার পর দলের দায়িত্ব তুলে দেন মেয়ের হাতে। একইসঙ্গে ঝোড়ার বিয়ের কথাও ঘোষণা করে দেয় দলেরই একনিষ্ঠ কর্মী মহার্ঘ্য (কৌশিক রায়)-র সঙ্গে। আর সে কথা শুনেই স্রোত (ইন্দ্রাশিস) সিদ্ধান্ত নেয় সে ঝোড়ার থেকে অনেক দূরে চলে যাবে। এখন দেখার এই ত্রিকোণ প্রেমকে তুরুপের তাস করে স্টার জলসা বাজিমাত করতে পারে কিনা।

ঋত্বিক-অরুণিমা জুটির নতুন ধারাবাহিক, জি বাংলায় শুরু হল ‘মন দিতে চাই’


```