Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

থেমে থাকা ‘ফ্যাসলা’ নিলেন সৃজিৎ? প্রকাশ্যে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির পোস্টার!

সৃজিৎ মুখোপাধ্যায় ছবিটি পোস্ট করেছিলেন মে মাসে। ছবিতে ছিলেন মোট ১২ জন। হ্যাশট্যাগে জুড়ে দেওয়া ছবির নাম সত্যি বলে সত্যি কিছু নেই।

থেমে থাকা ‘ফ্যাসলা’ নিলেন সৃজিৎ? প্রকাশ্যে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির পোস্টার!

পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়

শেষ আপডেট: 21 December 2024 14:16

দ্য ওয়াল ব্যুরো: সৃজিৎ মুখোপাধ্যায় ছবিটি পোস্ট করেছিলেন মে মাসে। ছবিতে ছিলেন মোট ১২ জন। হ্যাশট্যাগে জুড়ে দেওয়া ছবির নাম ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। ছবিটিতে ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোেপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী সুহোত্র মুখোপাধ্যায় এবং পরিচালক স্বয়ং। (Ritwick Chakraborty, Parambrata Chatterjee, Ananya Chatterjee, Sauraseni Maitra, Kaushik Ganguly, Kaushik Sen, Anirban Chakrabarti)

যে ছবি অথবা নাটক, যার উপর ভিত্তি করে সৃজিতের নতুন ছবি তার নাম, ‘এক রুকা হুয়া ফ্যাসলা’। আর ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত বাসু চট্টোপাধ্যায়ের হিন্দি ছবি ‘এক রুকা হুয়া ফ্যাসলা’ যে ইংরেজি ছবির রিমেক তা মুক্তি পেয়েছিল ১৯৫৭ সালে। সিডনি লুমেটের ‘১২ অ্যাঙ্গরি মেন’। আবার এই ছবি যে টেলি নাটকের (১৯৫৪) উপর ভিত্তি করে তৈরি তার নির্দেশক ছিলেন রেজিনাল্ড রোজ!

ছবির গল্প এক কথায়, বলা যেতে পারে, খুনের অভিযোগে অভিযুক্ত এক তরুণের, ভাগ্য নির্ধারণ করবেন ১২ জন জুরি সদস্য। তবে গল্প এক কথায় বলা গেলেও ছবির পরতে যে ট্যুইস্ট এবং টার্ন রয়েছে, তা বোঝানো অসম্ভব। তবে, যা শোনা যাচ্ছে, ছবিটিতে উঠে আসতে পারে সমাজের ভিন্ন প্রেক্ষাপট, আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি ও যৌনতা।

‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির পোস্টার

চলতি বছরে বলিউডের ছবি ‘এক রুকা হুয়া ফ্যাসলা’উপর নির্ভর করে তৈরি হয়েছে নাটক। তবে সেই নাটকে শুধু পুরুষরা অভিনয় করেননি, ছিলেন অভিনেত্রীরাও। সৃজিতের ছবি হয়েছে নতুন সংযোজনও। মোট ১৪ অভিনেতাদের নিয়ে তৈরি হয়েছে সৃজিতের ছবি।   

সৃজিতের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতে রয়েছে মহিলা চরিত্ররা। অভিনয় করছেন অনন্যা চট্টোপাধ্যায় এবং সৌরসেনী মৈত্র।
২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’।

কৌশিক-পরমব্রত, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুহত্র মুখোপাধ্যায় ছাড়াও রয়েছেন কৌশিক কর এবং সামিউল আলম। (Koushik Sen, Kaushik Ganguly, Ritwick Chakraborty, Ananya Chatterjee, Kanchan Mullick, Anirban Chakrabarti, Arjun Chakraborty, Falguni Chatterjee, Sauraseni Maitra, Parambrata Chatterjee, Suhatra Mukherjee, Rahul Arunodoy Banerjee, koushik kar, Samiul alam)


```