
সৃজিত মুখোপাধ্যায়
শেষ আপডেট: 3 April 2025 12:27
দ্য ওয়াল ব্যুরো : সৃজিত মুখোপাধ্যায় বাংলা ফিল্ম জগতের ফার্স্ট বয়। সৃজিত ইন্ডাস্ট্রিতে পূর্ণ করলেন ১৫ বছর। হয়ে গেল তাঁর ১৫ বসন্ত পূরণের উদযাপন। আসুন দেখে নিই কে কে হাজির ছিলেন এই আনন্দ উৎসবে।
গত পয়লা এপ্রিল সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি 'কিলবিল সোসাইটি'র ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছিল। বাংলা নববর্ষের আবহে মুক্তি পাবে ছবিটি।শুধু ট্রেলার লঞ্চ নয়, এদিন ইন্ড্রাস্ট্রির 'ফার্স্ট বয়' সৃজিতের বিনোদন জগতে ১৫ বছরের পথ চলারও উদযাপনও করা হয়।
২০১০ সালে 'অটোগ্রাফ' ছবি দিয়েই সৃজিতের পথ চলা শুরু হয়। সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবির ছায়ায় ‘'অটোগ্রাফ' ছবি তৈরি করেছিলেন সৃজিত। এরপর ‘২২ শ্রাবণ’, ‘রাজকাহিনি’, ‘বেগমজান’, ‘এক যে ছিল রাজা’ একাধিক হিট ছবি উপহার দেন সৃজিত।
মৃণাল সেনের জীবনী ছবি ‘পদাতিক’ বানিয়ে সাম্প্রতিক কালে ইতিহাস গড়েছেন সৃজিত মুখোপাধ্যায়। বাংলাদেশের চঞ্চল চৌধুরী ছিলেন মৃণাল সেনের ভুমিকায়।
একাধিক জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন সৃজিত।
প্রযোজনা সংস্থা এসভিএফ-এর উদ্যোগে সৃজিতের এই বিশেষ উদযাপনের সন্ধ্যায় বসেছিল চাঁদের হাট। সকলকে সঙ্গে নিয়ে কেক কাটলেন পরিচালক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজিতের 'ফেলুদা' টোটা রায় চৌধুরী। তাঁকে কালো শার্টের সঙ্গে ধসূর জ্যাকেটে দেখা গিয়েছিল।
কৌশিক গাঙ্গুলি, চূর্ণী গাঙ্গুলি, শাশ্বত চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, কৌশানি প্রমুখ তারকারাও হাজির ছিলেন।
‘কিলবিল সোসাইটি’ ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রযোজনা এসভিএফ।ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়কে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সন্দীপ্তা সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রমুখ। কিলবিল সোসাইটি ছবিটি আগামী ১১ এপ্রিল মুক্তি পাচ্ছে।