Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রায় ৩ বছর পর ফের মুক্তি সৌরভ-দর্শনার ‘প্রেম শুরু’র ছবি ‘অল্প হলেও সত্যি’

সৌম্যজিৎ আদকের পরিচালনায় ‘অল্প হলেও সত্যি’ ছবিতে অভিনয় করেছেন সৌরভ দাস, দর্শনা বণিক, ঋষভ বসু আর সৃজনী মিত্র।

প্রায় ৩ বছর পর ফের মুক্তি সৌরভ-দর্শনার ‘প্রেম শুরু’র ছবি ‘অল্প হলেও সত্যি’

সৌরভ-দর্শনা

শেষ আপডেট: 25 June 2025 14:33

দ্য ওয়াল ব্যুরো: সৌম্যজিৎ আদকের পরিচালনায় ‘অল্প হলেও সত্যি’ ছবিতে অভিনয় করেছেন সৌরভ দাস, দর্শনা বণিক, ঋষভ বসু আর সৃজনী মিত্র। আর ক’দিনের অপেক্ষা — আগামীকাল থেকে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবেন দর্শকরা। দর্শনা এবং সৌরভের জীবনে এই‘অল্প হলেও সত্যি’খুবই বিশেষ। কারণ এই সিনেমা থেকেই দু’জনের পরিচয় আর বন্ধুত্বের শুরু, যা ধীরে ধীরে প্রেমে রূপ নেয় এবং আজ তারা স্বামী-স্ত্রী, টলিউডের অন্যতম সফল জুটি!

ছবির গল্পে গুঞ্জন আর সিদ্ধার্থর বিয়ে ঠিক হয়েছে, আর আগেভাগেই তারা লিভ-ইনে থেকে একে অপরকে ভালোভাবে বুঝতে চায়। এমন সময় গুঞ্জনের জীবনে ফিরে আসে তার কলেজের ক্রাশ অর্জুনদা, যে ক্যান্সারের সঙ্গে লড়ছে আর প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হচ্ছে। অর্জুনের যত্ন নেয় অমৃতা, যে একসময় সিদ্ধার্থর প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল।

 

কলকাতার তিলোত্তমায় জমতে থাকে না বলা কথা আর অদ্ভুত সব টানাপড়েন। গুঞ্জন আর অর্জুনের সম্পর্ক কি কেবল ক্রাশই থেকে যায়? সিদ্ধার্থ আর অমৃতা কি খুঁজে পাবে আগের ভালোবাসা? নাকি তারা দুজনেই আগলে রাখবে বর্তমান ভালোবাসাকে? স্মৃতি আর ভালোবেসে থাকা না বলা কথাগুলোর ভেতর দিয়েই লেখা হবে প্রেমের এই অজানাকে জানার গল্প।

সৌরভ দাস বলেন, “আমি খুব খুশি যে ‘অল্প হলেও সত্যি’ সিনেমাটি ক্লিকে আসছে। অর্জুন চরিত্রটি আমার খুব চেনা আর খুব কষ্টের ছিল। ক্যান্সারের মতো রোগের মুখোমুখি হওয়া খুব সহজ নয় আর আমি এই চরিত্রটি করার সময় খুব গভীরে গিয়েছিলাম।” আর দর্শনা বলেন, “সেটের প্রতিটি দিনের শুটিং খুব প্রাণবন্ত ছিল। অমৃতা চরিত্রটি আমি খুব ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করেছি আর আমার পরিচালক সৌম্যজিত আদক প্রতিটি ধাপে খুব সাহায্য করেছেন।’

‘অল্প হলেও সত্যি’ এমনই এক ছবি যা অজানাকে জানার আগ্রহ আর না বলা প্রেমের খোঁজে আপনাকে ভাসাতে পারে। প্রেম কি আগের মতোই ফিরে আসতে পারে? আর অজানাকে জানা যায় কি শুধুমাত্র একসঙ্গে থাকার মাধ্যমেই? এই সব ভাবনার আর গান মিশেছে ছবিটিতে। যদিও এই ছবি কোভিডের অসময় অর্থাৎ বছর তিনেক আগে মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে, তবে আবার ‘অল্প হলেও সত্যি’ আগামীকাল ক্লিক-এ রিলিজ হতে চলেছে!


```