Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সৌরভের বাড়িতে গেলেন প্রযোজকরা, মহারাজের বায়োপিকের শ্যুটিং শুরু কবে

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে খেলোয়াড়দের বায়োপিক (biopic) তৈরির রেওয়াজটা বেশ কয়েক বছর ধরেই চলছে। এই তালিকায় মহেন্দ্র সিং ধোনি থেকে কপিল দেব বাদ নেই কেউই। অন্যান্য ক্রিকেটারদের মতোই সৌরভ গাঙ্গুলিও (Sourav Ganguly) নিজের বায়োপিক তৈরিতে ইচ্ছুক ছিলে

সৌরভের বাড়িতে গেলেন প্রযোজকরা, মহারাজের বায়োপিকের শ্যুটিং শুরু কবে

শেষ আপডেট: 27 May 2023 10:58

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে খেলোয়াড়দের বায়োপিক (biopic) তৈরির রেওয়াজটা বেশ কয়েক বছর ধরেই চলছে। এই তালিকায় মহেন্দ্র সিং ধোনি থেকে কপিল দেব বাদ নেই কেউই। অন্যান্য ক্রিকেটারদের মতোই সৌরভ গাঙ্গুলিও (Sourav Ganguly) নিজের বায়োপিক তৈরিতে ইচ্ছুক ছিলেন কিছু বছর আগে থেকেই। অবশেষে চলতি বছরে শুরু হতে চলেছে দাদা-র বায়োপিকের শ্যুটিং (Sourav biopic is starting)।

শুক্রবার প্রযোজক অঙ্কুর গর্গ এবং পরিচালক লাভ রঞ্জন এই ছবি নিয়ে কথা বলতে উপস্থিত হয়েছিলেন সৌরভের (Sourav biopic is starting) বেহালার বাড়িতে।

একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে এই ছবি নিয়ে কথাবার্তা। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই শুরু হতে পারে 'প্রিন্স অফ কলকাতা'র আত্মজীবনীমূলক ছবির শ্যুটিং।

জানা গেছে, চিত্রনাট্য লেখা শেষ হয়ে গিয়েছে এই ছবির। পাশাপাশি, সৌরভের জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনার কথা রেকর্ড করেছেন পরিচালক এবং প্রযোজক। এই ছবিতে মহারাজের জীবনের খেলা সংক্রান্ত এবং ব্যক্তিগত নানা অজানা কথা জানা যাবে।

২০২১ সাল থেকেই শোনা যাচ্ছিল আসতে পারে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। তবে সেই ছবি কারা প্রযোজনা করবেন, পরিচালনার দায়িত্বে কে থাকবেন অথবা মহারাজের ভূমিকায় কাকে দেখা যাবে এই বিষয়ে কোনও কিছুই চূড়ান্ত হচ্ছিল না। অবশেষে এই ছবি নিয়ে জট কাটল বলেই মনে করা হচ্ছে।

Ranbir Kapoor plays cricket at Eden Gardens, denies doing Sourav Ganguly  biopic: 'I've not been offered this film' : Bollywood News - Bollywood  Hungama
সৌরভ গাঙ্গুলি এবং রণবীর কাপুর

নিজের বায়োপিক তৈরির বিষয়ে অনেক আগেই সম্মতি দিয়েছিলেন সৌরভ। পাশাপাশি তাঁর ভূমিকায় কোন অভিনেতাকে তিনি দেখতে চান তাও জানিয়েছিলেন মহারাজ। নিজের চরিত্রে তাঁর প্রথম পছন্দ ছিল হৃত্বিক রোশনকে। তবে, রণবীর কাপুরও ছিল তাঁর পছন্দের তালিকায়।

২০২১ সালে শোনা গিয়েছিল সৌরভের আত্মজীবনীমূলক ছবির জন্য বেছে নেওয়া হয়েছে রণবীর কাপুরকে। তবে, সেই জল্পনা উড়িয়ে রণবীর নিজের ছবির প্রচারে কলকাতায় এসে জানান যে এই ছবির জন্য তাঁকে কোনও রকম প্রস্তাব দেওয়া হয়নি। এখন দেখার যে লাভ রঞ্জন পরিচালিত মহারাজের বায়োপিক-এ সৌরভের ভূমিকায় কোন অভিনেতাকে দেখা যায় পর্দায়।

সৌরভ বিস্ফোরক, ‘আমার সবেতেই রাজনীতির রং? কেন শচীন, ধোনিরাও তো করছেন’


```