Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সৌমিত্র, নাসিরুদ্দিন শাহ অভিনয় করেছিলেন, ফ্রান্সে আন্তর্জাতিক পুরস্কার পেল সেই ছবি

সৌমিত্র, নাসিরুদ্দিন শাহ অভিনয় করেছিলেন, ফ্রান্সে আন্তর্জাতিক পুরস্কার পেল সেই ছবি

শেষ আপডেট: 15 October 2023 20:08

দ্য ওয়াল ব্যুরো: তিনি চলে গেছেন প্রায় ৩ বছর হতে চলল। তবু আজও তাঁর ছবি বাঙালিকে গর্বিত করে। বিদেশের মঞ্চে জিতে নেয় শ্রেষ্ঠত্বের শিরোপা। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর জীবনের শেষতম ছবি 'দ্য হোলি কন্সপিরেসি' পুরস্কৃত হল বিদেশের মাটিতে। 

দেবীপক্ষের শুরুতেই বাংলা ছবির জন্য বড় সুখবর। ফ্রান্সের অন্যতম আলোচিত চলচ্চিত্র উৎসব 'গঁজ সুর মেইন ফিল্ম ফেস্টিভ্যাল'-এ বাংলার একটি নয় বরং দু-দুটি ছবি পুরস্কৃত হল। 'এ হোলি কন্সপিরেসি' এবং 'ডেমোক্কেসি' ছবির জন্য আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত হলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ এবং নবাগত সঙ্গীতা বল্লভ। 

'আ হোলি কন্সপিরেসি' ছবিতে দুই দুঁদে উকিলের ভূমিকায় দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহকে। এছাড়াও বিশেষ চরিত্রে ছিলেন অমৃতা চট্টোপাধ্যায়। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে দুই ভারতীয় সিনেমার দুই বাঘা অভিনেতাকে দেখেছিলেন দর্শকরা। ছবিটি পরিচালনা করেছিলেন শৈবাল মিত্র। গত বছর বাংলা ভাষাতেও মুক্তি পেয়েছিল 'আ হোলি কন্সপিরেসি'।

 ফ্রান্সের গঁজ সুর মেইন ফিল্ম ফেস্টিভ্যাল'-এ পুরস্কৃত দ্বিতীয় ছবি 'ডেমোক্কেসি' অবশ্য এখনও মুক্তি পায়নি। পরিচালক তুষার বল্লভের এই ছবিটি একটি সামাজিক রাজনৈতিক ছবি। এই ছবির মধ্যে দিয়েই অভিনয় জীবনে পা রাখলেন সঙ্গীতা বল্লভ। প্রথম ছবিতেই আন্তর্জাতিক পুরস্কার পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি সঙ্গীতা। উল্লেখ্য, বাংলার দুই পরিচালকের ছবির পাশাপাশি বাংলাদেশের 'শ্যামা কাব্য' ছবিটিও বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। 


```