Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মুখ্যমন্ত্রী হতে পারতেন সোনু সুদ, কেন প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মানুষের 'মসিহা'?

শুধু তাই নয়, বলেন উপ-মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য হওয়ারও প্রস্তাব দেওয়া হয় তাঁকে। কিন্তু তিনি তা নাকচ করে দেন। কেন? সে উত্তরও দিয়েছেন অভিনেতা স্বয়ং।

মুখ্যমন্ত্রী হতে পারতেন সোনু সুদ, কেন প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মানুষের 'মসিহা'?

সোনু সুদ

শেষ আপডেট: 26 December 2024 16:12

দ্য ওয়াল ব্যুরো: করোনা কালে সর্বহারা মানুষদের কাছে 'মসিহা' হয়ে উঠেছিলেন সোনু সুদ (Sonu Sood)। শুধু বলিউডের নয়, দক্ষিণেরও একজন দাপুটে অভিনেতা তিনি। অভিনয় দক্ষতায় মন কাড়লেও তাঁর আচরণ ও স্বভাব অনুরাগীদের কাছে আরও বেশি জনপ্রিয়তা বাড়িয়েছে। 

গরিবের 'মসিহা' হওয়ার কারণেই নাকি মুখ্যমন্ত্রী (Sonu Sood Chief Minister) হওয়ার প্রস্তাব পেয়েছিলেন সোনু সুদ। সম্প্রতি এ ব্যাপারে নিজেই সে কথা প্রকাশ্যে আনেন তিনি। শুধু তাই নয়, বলেন উপ-মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য হওয়ারও প্রস্তাব দেওয়া হয় তাঁকে। কিন্তু তিনি তা নাকচ করে দেন। কেন? সে উত্তরও দিয়েছেন স্বয়ং অভিনেতা।

এক সাক্ষাৎকারে সোনু জানান, তাঁকে মুখ্যমন্ত্রীর পদের জন্যে প্রস্তাব দেওয়া হয়েছিল প্রথমে। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে উপ-মুখ্যমন্ত্রীত্বের কথাও জানানো হয়। তিনি বলেন, 'দেশের অনেক বড় বড় ব্যক্তিত্বরা আমাকে রাজ্যসভায় আসন দিতে চেয়েছিলেন। কিন্তু আমি সবটাই প্রত্যাখান করেছি। কারণ কোনও কিছুর জন্য আমার লড়াইয়ের দরকার নেই। দেশের শক্তিশালী ব্যক্তিত্বরা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, যেটা নিঃসন্দেহেই আমার জীবনের একটা অত্যন্ত উত্তেজনার ছিল। কিন্তু রাজনীতিতে যোগ আমি নিজের স্বাধীনতা খর্ব করতে চাই না।

সোনু মনে করেন, মানুষের রাজনীতিতে যোগ দেওয়ার অন্যতম দুই কারণ, টাকা উপার্জন আর ক্ষমতা অর্জন। তিনি এর কোনওটিতেই আগ্রহী নন। তাঁর মতে, 'যদি এটি মানুষকে সাহায্য করার জন্য হত, তাহলে তা আমি ইতিমধ্যেই করছি। আমার সেই অধিকারের জন্য কাউকে জিজ্ঞেস করে কিছু করার দরকার নেই। মানুষকে সাহায্য করার জন্য যদি রাজনীতি হত, তাহলে আমি ইতিমধ্যেই সেখানে জয়েন করতাম।'

২০২২ সালে সোনু সুদের বোন, মালভিকা সুদ কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তিনি পঞ্জাবের মোগা আসন থেকে রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু আম আদমি পার্টির আমনদীপ কৌর অরোরার কাছে হেরে যান।

এছাড়া ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বিজেপিতে যোগ দেবেন সোনু সুদ এমন হাওয়া উঠেছিল। কিন্তু তা হয়নি। বর্তমানে রাজনীতির ময়দানে যোগ দিয়ে অনেক তারকাই খ্যাতি পেয়েছেন। কিন্তু সেই জায়গায় খানিকটা ব্যতিক্রম সোনু সুদ।

২০২৫-এর জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি 'ফতেহ'। কলকাতায় এসে হাওড়া ব্রিজের নীচে ভক্তদের সঙ্গে সেলফি, বাসে ও হলুদ ট্যাক্সিতে চড়ে শহর ঘোরা কোনও কিছুই বাদ যায়নি তাঁর ঝটিকা সফরে। কলকাতার ঐতিহ্য কফি হাউজেও যেতে দেখা যায় তাঁকে।


```