Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

‘যান গিয়ে ভোটে দাঁড়ান’, কলকাতায় কনসার্টে তিক্ত অভিজ্ঞতা, রেগে আগুন সোনু নিগম

কলকাতাবাসীদের উপর আচমকাই রেগে আগুন সোনু। উগরে দিলেন ক্ষোভ। 

‘যান গিয়ে ভোটে দাঁড়ান’, কলকাতায় কনসার্টে তিক্ত অভিজ্ঞতা, রেগে আগুন সোনু নিগম

কেন রেগে গেলেন সোনু?

শেষ আপডেট: 10 February 2025 16:20

দ্য ওয়াল ব্যুরো: বহুদিন পর কলকাতায় এসেছিলেন সোনু নিগম। উপলক্ষ ছিল নতুন গানের কনসার্ট। তবে কলকাতাবাসীদের উপর আচমকাই রেগে আগুন সোনু। উগরে দিলেন ক্ষোভ। 

রাজারহাটেই অনুষ্ঠিত হচ্ছিল সোনু নিগমের অনুষ্ঠান। নিদিষ্ট সময়েই মঞ্চে এসে দাঁড়ান তিনি। ভিড়ে ঠাসা ছিল গোটা চত্বর। তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকাই শুরু হয় তীব্র চিৎকার। সৃষ্টি হয় বিশৃঙ্খলার। আসন ছেড়ে সামনে এগিয়ে আসতে থাকে জনগণ। এর পরেই রেগে যান সোনু। 

তাঁকে বলতে শোনা যায়, "এতই যখন শখ দাঁড়ানোর, তবে যান না, ভোটে দাঁড়ান।" এর পরেই বকুনি দিয়ে তিনি বলেন, "চুপচাপ বসে থাকুন।" যদিও বকা খেয়ে ভক্তরা আবারও ফিরে যান নিজের জায়গায়। শান্তভাবেই কনসার্ট শেষ করেন সোনু। 

দিন কয়েক আগেই পুণেতে অনুষ্ঠান করতে গিয়ে কোমরের পেশিতে টান ধরে যায় গায়কের। মাঝপথে গান থামাতে বাধ্য হন তিনি। তবে এখন আগের থেকে ভাল আছেন। কাজও শুরু করেছেন জোরকদমে। 


```