
শেষ আপডেট: 20 February 2023 19:01
দ্য ওয়াল ব্যুরো: সঙ্গীতশিল্পী সোনু নিগম (Sonu Nigam) ও তাঁর সঙ্গীদের ওপর হামলার ঘটনা ঘটল সোমবার সন্ধ্যায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের চেম্বুর এলাকায় একটি সঙ্গীতানুষ্ঠান চলাকালীন ধাক্কাধাক্কি শুরু হয়। সোনুকে মঞ্চের সিঁড়ির ওপর থেকে দেয় বলেও খবর। এই সোনুকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তাঁর বন্ধু রাব্বানি খান ও দেহরক্ষী। দু'জনকেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন সন্ধ্যায় যখন অনুষ্ঠান চলছিল তখনই শুরু হয় গন্ডগোল। আরও খবর, এই ঝামেলার সূত্রপাত হয়, যখন স্থানীয় বিধায়কের ছেলের সোনুর সঙ্গে ছবি তুলতে যায়। ওই বিধায়ক ছেলের ইচ্ছার কথা সোনুর ম্যানেজার সাইরাকে জানান। কিন্তু শো চলাকালীন বিধায়ক-পুত্রের আবদার মেটাতে রাজি ছিলেন না।
সোনু যখন মঞ্চ থেকে নীচে নামেন, সেই সময় সিঁড়ির কাছে তাঁকে ধাক্কা দেয় বিধায়কের ছেলে। সোনুকে বাঁচাতে যান তাঁর দেহরক্ষীরা। তাঁদেরকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে খবর। এমনকী সোনুর বন্ধু রাব্বানিকে ধাক্কা দেওয়া হয়। তিনিও পড়ে যান নীচে।
স্থানীয়দের কথায়, ওই বিধায়ক উদ্ধব ঠাকরের দলের লোক। এই আচমকা হামলার ঘটনায় কিছুটা ভয় পেয়ে যান সোনু। যদিও পরে রাব্বানি ও তাঁর দেহরক্ষীকে হাসপাতালে তিনিই নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। এই গোটা ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও দ্য ওয়াল এই ভিডিও সত্যতা যাচাই করেনি।
ফের কেঁপে উঠল তুরস্ক-সিরিয়া সীমান্ত! কাঁদতে কাঁদতে তাঁবু ছাড়ছেন মানুষ